31 C
Dhaka
Sunday, September 27, 2026
Homeবিনোদনঅস্কারের ‘ইন মেমোরিয়ামে’ নেই ধর্মেন্দ্র, হেমা মালিনীর ক্ষোভ

অস্কারের ‘ইন মেমোরিয়ামে’ নেই ধর্মেন্দ্র, হেমা মালিনীর ক্ষোভ

Date:

Related stories

নীতিমালা আছে, ব্যাংকের এমডিদের কি সুরক্ষা দিতে পারছে বাংলাদেশ ব্যাংক?

কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার...

তারেক রহমানের সমাবেশে ৩ লাখ জনসমাগমের লক্ষ্য বিএনপির

সিলেটে নিজেদের প্রথম নির্বাচনী সমাবেশে অন্তত ৩ লাখ জনসমাগমের...

ইরানে এই মুহূর্তে মার্কিন হামলা কেন সহজ নয়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির...

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা...

বুধবার চট্টগ্রাম বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে লিজ দেওয়ার...

অস্কারের ‘ইন মেমোরিয়াম’ অংশে বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী হেমা মালিনি।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হেমা মালিনী বলেন, এটা অবশ্যই লজ্জার বিষয়। বিশ্বের অনেক জায়গার অসংখ্য মানুষের কাছে গুরুত্বপূর্ণ একজন অভিনেতাকে উপেক্ষা করা লজ্জাজনক। ধর্মেন্দ্রজি সবার কাছেই পরিচিত ছিলেন।

তিনি মনে করেন, ধর্মেন্দ্র নিজে এই বিষয়টি নিয়ে খুব একটা ভাবতেন না।

তার ভাষ্য, ‘তিনি জীবনে খুব বেশি পুরস্কার পাননি। তাহলে অস্কার নিয়ে কেনই বা ভাববেন? আমরা দুজন দেশে মানুষের ভালোবাসা পেয়েই খুশি ছিলাম। কিন্তু পুরস্কার যেন সবসময়ই তাকে এড়িয়ে গেছে। এমনকি আমিও লাল পাথর ও মীরা সিনেমায় আমার সেরা অভিনয়ের জন্য কোনো পুরস্কার পাইনি।’

গত বছর আগস্টে সানি দেওল একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘পুরস্কার আর আমি কখনোই খুব ভালো বন্ধু ছিলাম না। গদর, ঘাতক বা বর্ডার—এগুলোর জন্য তেমন স্বীকৃতি পাইনি। ঘায়েল সিনেমার জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমাকে অনেকবার মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু পুরস্কার খুব কমই পেয়েছি। আমার বাবা, যিনি ভারতীয় সিনেমার সেরা অভিনেতাদের একজন, তাকেও তার সেরা কাজ—সত্যকাম, অনুপমা ও চুপকে চুপকের জন্য উপেক্ষা করা হয়েছে। যখন তাকে এভাবে দেখা হয়, তখন আমি তার সামনে কে?’

Latest stories