28.7 C
Dhaka
Sunday, November 8, 2026
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে মৃত ৬১

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে মৃত ৬১

Date:

Related stories

গিটার বাজানো শিখেছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছে...

গণভোটে ‘হ্যাঁ’ ঠেকাতে ফ্যাসিবাদী শক্তির ঐক্য হয়েছে: আসিফ মাহমুদ

পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদী শক্তি...

বিশ্বকাপ বাছাইয়ের আগে ডাব্লিউবিসিএলের প্রস্তুতিতে টাইগ্রেসরা

আসন্ন উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ (ডাব্লিউবিসিএল) সামনে রেখে বৃহস্পতিবার...

কড়াইল বস্তিতে আগুন: প্রতিবন্ধী বকুল বেগমকে বাঁচাল প্রতিবেশী কিশোর

কড়াইল বস্তিতে আজ মঙ্গলবার বিকেলে যখন আগুন লাগে তখন...

ছবি আসল, নাকি এআই দিয়ে তৈরি? বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দেখলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি...

আফগানিস্তানে টানা তিন দিনের তুষারপাত ও ভারী বৃষ্টিতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একই সময়ে দেশটির একাধিক প্রদেশে গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এসব প্রাণহানি ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এএনডিএমএ জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রাথমিক হিসাবে অন্তত ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে।

একজন মুখপাত্র এএফপিকে জানান, এসব দুর্যোগে অন্তত ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তুষারাচ্ছন্ন সড়কে বিশেষ প্রয়োজন ছাড়া যাতায়াত এড়িয়ে চলতে জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ির ছাদ ধসে পড়া ও তুষারধসের কারণে। এ ছাড়া হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে অনেক মানুষ মারা গেছেন।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের জরুরি বিভাগ জানায়, বুধবার প্রবল বাতাস ও ভারী বৃষ্টির সময় একটি বাড়ির ছাদ ধসে ছয় শিশুর মৃত্যু হয়েছে। অন্যান্য জেলার বিভিন্ন এলাকাতেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার উজবেকিস্তান থেকে বিদ্যুৎ আমদানির একটি সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১২টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জাতিসংঘের তথ্যমতে, বিদেশি সহায়তা কমে যাওয়ায় চলতি বছরে আফগানিস্তানে অন্তত দুই কোটি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হবে।

Latest stories