30.9 C
Dhaka
Wednesday, October 14, 2026
Homeবিনোদনঈদে মুক্তি পেল ৫ সিনেমা: সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

ঈদে মুক্তি পেল ৫ সিনেমা: সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

Date:

Related stories

২০২৫-২৬ অর্থবছরে দেশে এসেছে রেকর্ড ৩৫.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫ বিলিয়ন...

কলকাতার ‘আজাদি’ সিনেমায় চঞ্চল চৌধুরী

দুই বাংলার সাড়া জাগানো অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতার একটি...

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা চলছে

সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা...

জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিলো ইসরায়েল

পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যালয় গুঁড়িয়ে...

বিশ্বকাপ মাথায় রেখে সিরিজ নির্ধারণী ম্যাচ

নেটে থ্রো ডাউনে ব্যাট করার সময় একটি বল এগিয়ে...

সারা দেশে মুক্তি পেয়েছে ঈদের পাঁচটি সিনেমা। এর আগেই সিনেমাগুলোর টিজার, ট্রেইলার, গান প্রকাশ পেয়েছে। সিনেমাগুলো হলো—আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। 

শীর্ষে ‘প্রিন্স’

ঈদের পাঁচটি সিনেমার মধ্যে হলের সংখ্যায় সবার চেয়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি সারা দেশের ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দেশের প্রায় সব সিঙ্গেল স্ক্রিনেই দাপট দেখাচ্ছে এই সিনেমা। 

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগৎ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার ও ডা. এজাজ।দম

মাল্টিপ্লেক্স মাতাবে ‘দম’

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি গুরুত্ব দিচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতে। স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় ঈদের প্রথম দিন থেকেই ২৭টি শো পেয়েছে সিনেমাটি। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসেও চলছে এটি। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী ও ডলি জহুর।বনলতা

তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কুমিল্লার কে স্ক্রিনে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ ও শ্যামল মাওলা। এ ছাড়া কণ্ঠশিল্পী মাশাকেও এই চলচ্চিত্রে দেখা যাবে।প্রেশার কুকার

রাফীর ‘প্রেশার কুকার’

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও খুলনার লিবার্টি সিনেমায় মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও সাবেরী আলম।রাক্ষস

সিয়ামের ‘রাক্ষস’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে। এ ছাড়া কুলিয়ারচরের আনন্দ সিনেমা হলের দর্শকরাও সিনেমাটি দেখতে পাচ্ছেন। এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সুষ্মিতা চ্যাটার্জি।

Latest stories