29.2 C
Dhaka
Wednesday, October 21, 2026
Homeরাজনীতি‘একটি শক্তি বিদেশি গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে’

‘একটি শক্তি বিদেশি গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে’

Date:

Related stories

বিটিএস উন্মাদনা: নেটফ্লিক্স লাইভস্ট্রিমে ১ কোটি ৮৪ লাখ ভিউ

বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস-এর ‘ফিরে আসার’ কনসার্ট বিশ্বজুড়ে উন্মাদনা...

দ. কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ২৩ বছর কারাদণ্ড

সামরিক আইন জারিতে ভূমিকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে...

‘যেটা হয়েছে, ক্রিকেটের জন্য ভালো না’

সিরিজ শুরুর আগের দিন দল নির্বাচন নিয়ে ক্ষোভে ফেটে...

অবশেষে জামিন পেলেন সকিনা

ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ করা ৬৮ বছর বয়সী...

বাতাসে ঘুরবে গাড়ি, বাজারে আনছে ইলন মাস্কের টেসলা

দীর্ঘ অপেক্ষার পর নতুন রোডস্টার গাড়ি সামনে এনেছে বৈদ্যুতিক...

একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ভারতের পক্ষের শক্তি ছিল, তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষে থাকা শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।’

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের তিনবারের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবারও বিএনপির মনোনীত প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা দেশের মালিকানা পুনরুদ্ধার করেছি এবং গণতন্ত্রকে বন্দিত্ব থেকে মুক্ত করেছি। এখন সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে, যাতে সবাই মনে করে এই রাষ্ট্রের মালিক তারা। সেজন্য আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের প্রত্যেককে স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।’

পথসভা শেষে তিনি চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর, কাকারা ও জিদ্দাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

Latest stories