27 C
Dhaka
Sunday, October 4, 2026
Homeআন্তর্জাতিকএফবিআইয়ের তালিকার শীর্ষ সন্ত্রাসী মেক্সিকোয় আটক

এফবিআইয়ের তালিকার শীর্ষ সন্ত্রাসী মেক্সিকোয় আটক

Date:

Related stories

নির্বাচন এলেই ‘ডিগবাজি’

বাংলাদেশের রাজনীতিতে অনেকের কাছেই 'আনুগত্য' যেন এক ধরনের পোশাক,...

বাজিয়ে দেখার কথা বলে দলে নিলেও কেন বাইরে অঙ্কন? 

বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় মাহিদুল ইসলাম অঙ্কনকে বাজিয়ে দেখতে নেওয়া...

কিশোরগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২২

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রভাব বিস্তারের জন্য মহড়া দেওয়ার সময় গুলিভর্তি...

নবম পে স্কেল: জুলাই থেকেই মিলতে পারে বর্ধিত মূল বেতন

সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে...

কী থাকছে ঈদের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন...

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই শীর্ষ অপরাধী ও সন্ত্রাসীর একটি তালিকা বজায় রাখে। অপরাধের মাত্রা অনুসারে এই তালিকার রদবদল হয়। সবচেয়ে ঘৃণ্য ও বিপজ্জনক অপরাধীরাই এই তালিকায় স্থান পায়।

এমনই এক অপরাধী আলেহান্দ্রো রোসালেস কাস্তিও। ২৭ বছর বয়সী এই মার্কিন নাগরিকের বিরুদ্ধে তার সহকর্মী ত্রুক কুয়ান ‘স্যান্ডি’ লাই লে-কে হত্যার অভিযোগ আছে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নর্থ ক্যারোলাইনার শার্লটের এক রেস্টুরেন্টে একসঙ্গে কাজ করতেন কাস্তিও এবং স্যান্ডি।

গত শুক্রবার মেক্সিকো সিটির উত্তর-পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত পাচুকা শহরে আটক হন কাস্তিও।

মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, কাস্তিওর বিরুদ্ধে এফবিআই-এর লাল নোটিশ জারি করা হয়েছিল। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা ও আটকের পর নিজ দেশে প্রত্যর্পণের নোটিশও জারি করা হয়।

‘তার বিরুদ্ধে হত্যা, সশস্ত্র ডাকাতি, গাড়ি চুরি ও অপহরণের অভিযোগ আছে’, যোগ করেন তিনি। 

ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে রোসালেস কাস্তিওকে সরকারি কৌসুলির সামনে উপস্থাপন করা হয়েছে।

এর আগে রোসালেস কাস্তিওকে আটক করতে সহায়ক হতে পারে এমন তথ্যের জন্য আড়াই লাখ ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছিল এফবিআই।

এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার এজেন্টরা ‘কাস্তিওকে আটকের জন্য দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা নিরলসভাবে কাজ করে গেছেন। অবশেষে গত কয়েক বছর ধরে তিনি যেখানে লুকিয়ে ছিলেন, সে জায়গার খোঁজ পাওয়া যায়।’

মার্কিন গণমাধ্যমে জানানো হয়, রোসালেস কাস্তিও নিহত নারীর (২৩) সঙ্গে সাময়িক সম্পর্কে জড়িয়েছিলেন। এমন কী, ওই নারীর কাছ থেকে কিছু অর্থও ধার নেন তিনি।

শার্লটের একটি গ্যাস স্টেশনে কাস্তিওর সঙ্গে দেখা করার কথা ছিল স্যান্ডির। সে সময় থেকে নিখোঁজ হন তিনি। এতদিন পর্যন্ত কাস্তিওকেও খুঁজে পাওয়া যায়নি। 

তদন্তকারীদের বিশ্বাস, কাস্তিও এটিএম থেকে স্যান্ডিকে তার সব অর্থ তুলে নিতে বাধ্য করেন। তারপর তাকে কাছের একটি জঙ্গলে নিয়ে মাথায় গুলি করে হত্যা করেন। 

Latest stories