31.1 C
Dhaka
Friday, July 10, 2026
Homeরাজনীতিখালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

Date:

Related stories

৭ জানুয়ারিও বড়দিন

প্রায় সব জায়গাতেই বড়দিনের সাজসজ্জার আলো নিভে এসেছে। নামিয়ে...

জোটার ভাইকে শ্রদ্ধা জানাতে গিয়ে বড় ভুল, ক্ষমা চাইলো রিয়াল

পর্তুগিজ স্ট্রাইকার ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে...

পল্লবীতে যুবদল নেতাকে হত্যার পর পালানোর সময় রিকশাচালককে গুলি

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া নিহতের ঘটনায় মো....

বিক্রি হচ্ছে স্পেসএক্সের শেয়ার, কিনতে পারবেন যারা, ঝুঁকি কতটুকু

বিশ্বের শেয়ার বাজারের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে...

বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটে দুর্বল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

‘দিনে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ চলে গেলে...

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেন তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

আজ সকালে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তার পুত্র তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজিং ভ্যানে করে তার মরদেহ গুলশানে নেওয়া হয়।  

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান খালেদা জিয়া।

Latest stories