28 C
Dhaka
Wednesday, April 8, 2026
Homeবাংলাদেশগাজীপুরে পেট্রলবোমা তৈরির সময় ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

গাজীপুরে পেট্রলবোমা তৈরির সময় ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

Date:

Related stories

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, পুরস্কার তারেক রহমানের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 'আমার...

এস্তেভাও-কাসেমিরোর গোলে প্রথমবার সেনেগালের বিপক্ষে জিতল ব্রাজিল

সেনেগালের বিপক্ষে এর আগে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।...

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে আ. লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার, ককটেল-বিস্ফোরক উদ্ধার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে...

ভর্তি পরীক্ষা: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষায় বৈষম্যের দেয়াল

‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা’ ও ‘ভর্তি পরীক্ষা’ শব্দবন্ধ দুটি বাংলাদেশের...

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা, কী করবেন তখন

মানব ইতিহাসে পৃথিবী থেকে এখন সবচেয়ে দূরে অবস্থান করছেন...

গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক তিনজন হলেন— ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)।  তাদের বাড়ি একই ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে।

রাত ১২টার দিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই তিন নেতা যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপের উদ্দেশ্যে বোমা তৈরি করছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।’

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে পেট্রলবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Latest stories