27 C
Dhaka
Thursday, November 12, 2026
Homeবাংলাদেশচাঁদা দাবি করে কারখানায় গুলি-ককটেল বিস্ফোরণ, আটক ৫

চাঁদা দাবি করে কারখানায় গুলি-ককটেল বিস্ফোরণ, আটক ৫

Date:

Related stories

শাহবাগে বিক্ষোভরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভরত...

স্কুল-বেঞ্চের ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে, গেম বানালেন বাংলাদেশি তরুণ

স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে কলম দিয়ে লড়াইয়ের স্মৃতি অনেকেরই মনে...

চ্যালেঞ্জের মধ্যেও রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের

চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ...

সিনেপ্লেক্সের পর এবার অন্যান্য সিনেমা হলেও ‘রাক্ষস’

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ার...

নদী খননের টাকা মুখ দিয়ে ঢুকে পেটে চলে গেছে: জামায়াত আমির

খননের অভাবে কুষ্টিয়ার প্রধান নদী পদ্মা ও গড়াই মরুভূমিতে...

জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলার অভিযোগ পাওয়া গেছে।  

আজ মঙ্গলবার ভোরে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজি কারখানায় গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায় একদল সশস্ত্র দুষ্কৃতিকারী। 

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জান্নাতুল হুমায়রা জেমি ও সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এসে তিনজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

কারখানার ম্যানেজার নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে তারা রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কারখানার গেট ভাঙচুর করে।’

আটক পাঁচজন হলেন—মুন্সী নাংলা গ্রামের জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনার মরখালী গ্রামের মো. মাসুম (২৫), মেলান্দহের বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা গ্রামের লিখন আহমেদ সাকিব (২৬) এবং একই গ্রামের মোশারফ মিয়া।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে মেলান্দহ থানায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
 

Latest stories