30 C
Dhaka
Sunday, September 27, 2026
Homeবাংলাদেশছুটি কাটাতে এসে দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ছুটি কাটাতে এসে দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

Date:

Related stories

পিরোজপুরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

পিরোজপুর সদর উপজেলায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত...

নীতিমালা আছে, ব্যাংকের এমডিদের কি সুরক্ষা দিতে পারছে বাংলাদেশ ব্যাংক?

কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার...

অস্কারের ‘ইন মেমোরিয়ামে’ নেই ধর্মেন্দ্র, হেমা মালিনীর ক্ষোভ

অস্কারের ‘ইন মেমোরিয়াম’ অংশে বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর নাম না...

তারেক রহমানের সমাবেশে ৩ লাখ জনসমাগমের লক্ষ্য বিএনপির

সিলেটে নিজেদের প্রথম নির্বাচনী সমাবেশে অন্তত ৩ লাখ জনসমাগমের...

ইরানে এই মুহূর্তে মার্কিন হামলা কেন সহজ নয়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির...

দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার নশিপুর গ্রামের দিনাজপুর–দশমাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার খানপুর কৈতুর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মারজিনা বেগম (৫০), তার পুত্রবধূ তানজিমা বেগম (৩৫) এবং দুই নাতনি সাদিয়া (১২) ও সাম্মি (৭)।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরগামী একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং কয়েকজন গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসকর্মীরা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়।  আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হন মারজিনা বেগমের শ্বশুর মোকবুল হোসেন (৭৯)। তিনি বলেন, ‘দুপুরে খাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে কান্তুজিউ মন্দির এলাকায় রাশমেলা দেখতে রওনা হয়েছিলাম। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। কিছুই ভাবতে পারছি না।’

নিহত দুই শিশু চিরিরবন্দর উপজেলার আব্দুস সালামের মেয়ে। ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিলো তারা।

দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।’

সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।

Latest stories