28 C
Dhaka
Monday, April 6, 2026
Homeবিনোদন‘জলছবি’ থেকে ‘শঙ্খচিল’: ৪৭ বছরের সিনেমা জীবন

‘জলছবি’ থেকে ‘শঙ্খচিল’: ৪৭ বছরের সিনেমা জীবন

Date:

Related stories

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২

রাজধানীর তেজগাঁওয়ে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে...

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি...

জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর...

সোনালি দিনের নায়িকা সুমিতা দেবী

ঢাকাই সিনেমার ইতিহাসে অনন্য নাম সুমিতা দেবী। সোনালি দিনের...

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা...

রুপালি পর্দার নবাব, কিংবদন্তি অভিনয়শিল্পী প্রবীর মিত্র। গত বছর ৫ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। আজ এই বরেণ্য অভিনেতার প্রথম প্র‍য়াণদিন।

খ্যাতিমান এই অভিনেতা প্রায় ৪০০ সিনেমায় অভিনয় করেছেন। ১৯৬৯ সালে এইচ আকবর নির্মিত ‘জলছবি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘শঙ্খচিল’ সিনেমাটি তার অভিনীত শেষ সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ।

‘শঙ্খচিল’ মুক্তির পর অসুস্থ হয়ে পড়েন প্রবীর মিত্র। মৃত্যুর আগে প্রায় ৪৭ বছর তিনি সিনেমার সঙ্গে কাটিয়েছেন।

প্রবীর মিত্র দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। অসুস্থ অবস্থায় দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অভিনয়টাই তো করেছি সারাজীবন। সুস্থ হলে আবারও সিনেমায় কাজ করতাম। কষ্ট একটাই, অভিনয় করতে পারছি না।’

ঋত্বিক ঘটক নির্মিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় অভিনয় করাটা প্রবীর মিত্রর অভিনয় জীবনে মাইলফলক হয়ে আছে। এই সিনেমাটি তাকে দিয়েছে অন্যরকম খ্যাতি।

এ ছাড়াও প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’ ইত্যাদি।

গুণী অভিনেতা প্রবীর মিত্র ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেন।

Latest stories