28 C
Dhaka
Monday, August 31, 2026
Homeরাজনীতিজামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ আসনে নির্বাচন করবে

জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ আসনে নির্বাচন করবে

Date:

Related stories

নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে যেতে আরেক ধাপ অগ্রগতি

সরকারের হাতে থাকা নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের...

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের কর ছাড়ের পরিকল্পনা

দেশের ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ ও অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের উৎসাহ দিতে...

অ্যাকশন লুকে মেহজাবীন

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে...

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে...

মধ্যপ্রাচ্যে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

বিশ্বের কোটি কোটি মুসলিমের জন্য পবিত্র রমজান মাস আসন্ন।...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’।

এই ২৫৩ আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে, খেলাফত মজলিস ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাত আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তিন আসনে এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি দুটি করে আসনে নির্বাচন করবে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনটি বর্জন করেছে।

এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) কতটি আসন দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তবে সংবাদ সম্মেলনে ৪৭ আসন বণ্টনের বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

এদিকে আজ রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, আগামীকাল শুক্রবার দুপুর ৩টায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী জোট নিয়ে ব্রিফ করা হবে।

 

Latest stories