25.4 C
Dhaka
Tuesday, October 13, 2026
Homeবাংলাদেশজামিন পেলেন ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন

জামিন পেলেন ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন

Date:

Related stories

বিশ্বকাপ মাথায় রেখে সিরিজ নির্ধারণী ম্যাচ

নেটে থ্রো ডাউনে ব্যাট করার সময় একটি বল এগিয়ে...

এআইয়ের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে না থাকলে কী হতে পারে

বৈজ্ঞানিক কল্পকাহিনির বই কিংবা সিনেমায় আমরা বহুবার এমন ঘটনা...

ধেয়ে আসা ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থেকে...

নীতি সুদহার কী? ব্যাংক ঋণে এর প্রভাব পড়বে কীভাবে?

দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক বছর ধরেই সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ...

ঈদে মুক্তি পেল ৫ সিনেমা: সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

সারা দেশে মুক্তি পেয়েছে ঈদের পাঁচটি সিনেমা। এর আগেই...

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, এই মামলায় অধ্যাপক কার্জনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না।

আজ সোমবার বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কার্জনের করা জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

অধ্যাপক কার্জনের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের আদেশের পর তার মক্কেলের জেল থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে ২৯ আগস্ট শাহবাগ থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলামের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার একটি আদালত সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাদের মধ্যে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Latest stories