30.2 C
Dhaka
Friday, August 7, 2026
Homeবাংলাদেশদিল্লিতে সিএসসি সম্মেলনে অজিত দোভালের সঙ্গে খালিলুর রহমানের সাক্ষাৎ

দিল্লিতে সিএসসি সম্মেলনে অজিত দোভালের সঙ্গে খালিলুর রহমানের সাক্ষাৎ

Date:

Related stories

৫৪৯ রানের দুর্ভেদ্য লক্ষ্য তাড়ায় বিপদে ভারত

প্রথম টেস্ট হেরে এমনিতেই ব্যাকফুটে ভারত। সিরিজ হার এড়াতে...

জুলাইয়ের প্রাণ ছিল গান, তার ওপরেই আঘাত কেন?

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে শুধু রাজনৈতিক আন্দোলন হিসেবে দেখলে...

ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ-সেমিনারে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ানো এবং স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ...

তিন সিনেমায় সালাহউদ্দিন লাভলু

একধারে তিনি জনপ্রিয় অভিনেতা, অন্যদিকে নন্দিত নাট্যনির্মাতা। বর্তমানে দুদিকেই...

ইরানের ৩১ প্রদেশেই বিক্ষোভ, নিহত বেড়ে ৬৫

ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানজুড়ে চলমান বিক্ষোভ আজ শনিবার ১৪তম...

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে।

আজ বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বিবৃতিতে বলা হয়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে অংশ নেওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল আজ নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেছে।

এতে বলা হয়েছে, দুই দেশের এনএসএ সিএসসির কার্যক্রম ও দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে, আলোচনার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সাক্ষাৎকালে খালিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানান।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এটি বাংলাদেশ ও ভারতের এনএসএদের মধ্যে প্রথম বৈঠক।

সিএসসি বৈঠকের নির্ধারিত সময়ের একদিন আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকাল দিল্লিতে পৌঁছান।

ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সিএসসি গঠিত হয়েছিল।

 

Latest stories