31 C
Dhaka
Sunday, September 13, 2026
Homeবিনোদনদেড় বছর পর বাঁধনের ফিরে আসা

দেড় বছর পর বাঁধনের ফিরে আসা

Date:

Related stories

ক্যানসার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের...

১১-দলীয় জোটে ভাঙন: জামায়াতের বিরুদ্ধে ‘অবিশ্বাস ও কতৃত্বের’ অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১-দলীয় ইসলামপন্থি জোট ভেঙে...

গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি হবেই: মার্কিন দূত ল্যান্ড্রি

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি হওয়া...

১৭ লাল কার্ড, টিয়ারগ্যাসে থামল সহিংসতা

বলিভিয়ায় এক কাপ ম্যাচের পর ফুটবল মাঠ পরিণত হল...

‘শুক্রবার না হলে অনেক বেশি মানুষ মারা যেতে পারত’

বংশালের কসাইটুলি এলাকার কেপি ঘোষ স্ট্রিটে নিত্যদিনই থাকে ব্যস্ততা।...

প্রায় দেড় বছর পর আবারও রুপালি পর্দায় সরব হয়েছেন আজমেরী হক বাঁধন। একটার পর একটা নতুন কাজ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সেই ধারাবাহিকতায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। 

ভিকি জাহেদ পরিচালিত সিরিজটির নাম চক্র সিজন টু।

খুব শিগগিরই এটি প্রচার হবে। এই সিরিজে বাঁধন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।

চক্র সিজন টু সম্পর্কে বাঁধন বলেন, ‘প্রথমেই বলতে চাই ভিকি জাহেদ অনেক ভালো এবং মেধাবী একজন পরিচালক। তার কাজ দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ হয়েছে চক্র সিজন টু-তে।’

বাঁধন আরো বলেন, ‘চক্র সিরিজে প্রথমবারের মতো তৌসিফের সঙ্গে অভিনয় করেছি। ভিকি জাহেদের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। গল্পটা অসাধারণ। সব মিলিয়ে চক্র একটি ভালো ওয়েব সিরিজ। দর্শকদের ভালো লাগবে।’

 

তিনি বলেন, ‘চক্র সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা খুব ভালো। সহশিল্পী হিসেবে যাদের পেয়েছি, সবাই খুব ভালো করেছেন। দারুণ কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে।’

চক্র সিজন টু সিরিজে বাঁধন ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন। 

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। গল্প যেমন অন্যরকম, চরিত্রটিও ব্যতিক্রমী। অভিনয় করেও ভালো লেগেছে। কাজটি খুবই উপভোগ করেছি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলতি বছর আমার জন্য খুব ভালো যাচ্ছে। একটার পর একটা কাজ আসছে। ভালো কিছু খবর আসছে।’

 

তিনি আরো বলেন, ‘সম্প্রতি নেদারল্যান্ড থেকে এসেছি। আমার অভিনীত মাস্টার চলচ্চিত্রটি নেদারল্যান্ডস-এ পুরস্কার জিতেছে। অন্যরকম অনুভূতি কাজ করছে।’

এছাড়া, এবারের ঈদে তার অভিনীত বনলতা এক্সপ্রেস মুক্তি পাচ্ছে। পরিচালনা করেছেন তানিম নূর। 

বাঁধন বলেন, ‘মুক্তির আগেই বনলতা এক্সপ্রেস নিয়ে দারুণ সাড়া পাচ্ছি। দর্শকরা সিনেমাটি দেখবেন। প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করছে।’

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেড় বছর কোনো কাজ করিনি। দুঃখজনক এটা। এত প্রশংসিত কিছু কাজ করার পরও দেড় বছর কাজ করিনি। জীবনে ভালো সময় আসে। আবার ভালো সময় সবসময় নাও থাকতে পারে। জুলাই আন্দোলনের পর দেড় বছর কাজ করিনি। সেই সময় নিজের জমানো অর্থ দিয়ে চলতে হয়েছে।’

বাঁধন বলেন, ‘সবকিছু মিলিয়েই জীবন। সবসময় সাকসেস আসবে, তা নয়। এখন কাজ আসছে, আবার কখনো না-ও আসতে পারে। সেই বিষয়টি ভাবনায় রেখেই কাজ করে যেতে হবে।’

‘বনলতা এক্সপ্রেস যেমন ভালো একটি কাজ, চক্র সিজন টু-ও একটি ভালো কাজ। দর্শকদের ভালো লাগবে’, যোগ করেন তিনি।

Latest stories