25 C
Dhaka
Sunday, October 11, 2026
Homeবাংলাদেশনানা আয়োজনে মৌলভীবাজারে ‘সেং কুটস্নেম’ উদযাপন

নানা আয়োজনে মৌলভীবাজারে ‘সেং কুটস্নেম’ উদযাপন

Date:

Related stories

আইপিএল নিলাম: মোস্তাফিজুরের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল...

আইসিটি প্রসিকিউটররা কি সাংবাদিকদের প্রশ্নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করতে পারেন?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যে পরিমাণ ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন,...

এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ ব্যবস্থা চালু করবে...

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ

দেশের বাড়তে থাকা খেলাপি ঋণ মোকাবিলায় বিস্তৃত মধ্যমেয়াদি রোডম্যাপ...

বিটিএসের কনসার্টের আগে আর্মি বম্বের দাম বেড়েছে কয়েকগুণ

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন কনসার্টকে ঘিরে...

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার উপজেলার মাগুরছড়া পানপুঞ্জি মাঠে নানা আয়োজনে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। এর মাধ্যমে বর্ষপুঞ্জি অনুযায়ী ১২৬তম বর্ষকে বিদায় ও ১২৭তম বর্ষকে বরণ করে নেন  খাসিয়া জনগোষ্ঠী।

খাসিয়া সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পথমি বলেন, সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। আদিবাসী সংস্কৃতি ও বিশ্বাসের ওপর ভিত্তি করে এ আয়োজন করা হয়েছিলো।

প্রতি বছর সিলেট বিভাগের প্রায় ৭৩টি খাসিয়া গ্রামের মানুষ এই উৎসবে অংশগ্রহণ নেন। পাশাপাশি অংশ নেন দেশ-বিদেশের পর্যটকরা। সেং কুটস্নেম উৎসবে সবাই মিলে মাছ শিকার, ঐতিহ্যবাহী খেলাধুলা ও পোশাক পরা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নিজেদের সামাজিক সম্পর্কে সুদৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ হন।

সেং কুটস্নেম উপলক্ষে এদিন মাগুরছড়া পুঞ্জির মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর, ধনুকসহ বাঁশ-বেতের জিনিসপত্র সাজিয়ে রাখা হয়। 

সংগঠনের মুখপাত্র সাজু মারছিয়াং বলেন, ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর ‘সেং কুটস্নেম’ পালন করা হয়। তবে বিভিন্ন সমস্যার কারণে এ বছর ২২ নভেম্বর শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠিত করা হয়।

জানা যায়, সেং কুটস্নেম বা বর্ষ বিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। প্রাচীন খাসিয়া সমাজে দেবতার প্রতি সন্তুষ্টি প্রকাশের মধ্য দিয়েই এ উৎসব পালিত হতো।

অনুষ্ঠানে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, একই আসনের এনসিপির (যুগ্ম সদস্য সচিব) প্রার্থী প্রীতম দাশ প্রমুখ।
 

Latest stories