34.2 C
Dhaka
Saturday, June 20, 2026
Homeবিনোদন‘নেদারল্যান্ডসে আমার সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, খুবই আনন্দিত’

‘নেদারল্যান্ডসে আমার সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, খুবই আনন্দিত’

Date:

Related stories

অ্যান্ড্রয়েড ১৭ ভার্সনে থাকছে যেসব নতুন ফিচার

সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সবচেয়ে নতুন ভার্সনটি রিলিজ করেছে...

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত...

৩২ লাখ ডলারে বিক্রি হলো ২৪৩ কেজি ওজনের টুনা মাছ

জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছর একটি...

নির্বাচনে অংশ নেবে না জাসদ ও ওয়ার্কার্স পার্টি

সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করায় আসন্ন ত্রয়োদশ...

সুপার ওভার নাটকে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সুপার ওভারের শুরুটা ছিল একেবারে স্বপ্নময়। বল হাতে দায়িত্বটা...

শোবিজের জনপ্রিয় তারকা জাকিয়া বারি মম। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমা, টেলিভিশন নাটক এবং ওটিটিতে অভিনয় দিয়ে জয় করেছেন সবার মন।

মম অভিনীত ‘মাস্টার’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে নেদারল্যান্ডসে আগামীকাল। সিনেমাটি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে রয়েছে।

গত শুক্রবার নেদারল্যান্ডসে পৌঁছানো মম আজ বিকেলে কথা বলেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

বলেন, ‘খুব ভালো লাগছে, অনেক আনন্দিত আমি। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার অভিনীত ‘মাস্টার’ সিনেমার জন্যই এসেছি। এই উৎসবে প্রথমবার আসতে পেরে অনেক ভালো লাগা কাজ করছে।’

মম আরও বলেন, ‘এই উৎসবে আমি, বাঁধন আপু, নাসির উদ্দিন খান ভাই এবং পরিচালক এসেছি। এমন একটি উৎসবে আমাদের সিনেমা প্রতিযোগিতা করছে, এটা অনেক আনন্দের।’

তিনি আরও বলেন, আগামীকাল ‘মাস্টার’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। বিভিন্ন দেশের মানুষ এটি দেখবেন। আমরাও দেখব। আশা করছি সবার মতামত পাবো।’

‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের দেশের সিনেমা থাকায় বাড়তি ভালো লাগা কাজ করছে। এভাবেই আমাদের সিনেমা বিশ্বময় ছড়িয়ে পড়ুক,’ যোগ করেন তিনি।

‘মাস্টার’ সিনেমা নিয়ে মম বলেন, ‘এটি একটি পলিটিক্যাল থ্রিলার। অনেক কিছু আছে। দর্শকদের ভালো লাগবে। এই আন্তর্জাতিক উৎসবেও সবার ভালো লাগবে আশা করছি।’

সিনেমায় তার চরিত্রের নাম ঝর্ণা। এ প্রসঙ্গে মম বলেন, ‘চরিত্রটি করে বেশ ভালো লেগেছে। অভিনয় করার সুযোগ ছিল। সবাই খুব ভালো অভিনয় করেছেন। যার যার দিক থেকে সেরাটা দিয়ে কাজ করেছেন।’

রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালনা করেছেন ‘মাস্টার’ সিনেমা। তার সম্পর্কে মম বলেন, ‘পরিচালক অনেক যত্ন করে কাজটি করেছেন। টিমটাও অনেক সুন্দর ছিল। কাজটি উপভোগ করেছি।’

‘উৎসব’ চলচ্চিত্রের পরিচালক তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মম। হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে।

Latest stories