34.4 C
Dhaka
Monday, June 15, 2026
Homeবিনোদনপদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ 

পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ 

Date:

Related stories

টাকার-ডোহেনির জুটি ভেঙে তাইজুলের জোড়া আঘাত

দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশকে হতাশ করে দ্রুত রান আনলেন...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ভাই খুন

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছোট ভাইকে...

অ্যানথ্রপিকের নতুন এআই মডেলে কেন বিপদ দেখছে যুক্তরাষ্ট্র সরকার

সবার জন্য উন্মুক্ত করার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সরকারের...

জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতীয় মজুত সুরক্ষায় আরও ২...

নতুন বছরে জয়ার প্রথম সিনেমা ‘ওসিডি’

নতুন বছরের শুরুতেই পর্দায় আসছেন জয়া আহসান। আগামী ৬...

টালিউড সিনেমার আলোচিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় চার দশকের অভিনয় জীবনে তিনি বাংলা সিনেমার অনন্য এক নামে পরিণত হয়েছেন। 

দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। সেই তালিকায় যোগ হচ্ছে পদ্মশ্রী। এটি ভারতের সর্বোচ্চ সম্মাননার অন্যতম।  

আর্ট ও কালচারে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে পদ্মশ্রী পাচ্ছেন তিনি। তার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মান পাচ্ছেন আরও ১০ জন বিশিষ্ট ব্যক্তি।

ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গতকাল রোববার প্রকাশ করা হয় ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। 

সাহিত্য, শিল্প, খেলাধুলা, চিকিৎসা, কৃষিসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য গোটা দেশ থেকে মোট ১৩১ জনকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী মার্চ অথবা এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম সম্মান গ্রহণ করবেন নির্বাচিতরা।

উল্লেখ্য, ১৯৬৮ সালে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রসেনজিৎ। 

বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে ছিল তার প্রথম কাজ। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ ছবির মাধ্যমে। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘অমর সঙ্গী’ তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম সফল ছবি। 

প্রসেনজিতের ঝুলিতে আছে অসংখ্য আলোচিত সিনেমা।

 

Latest stories