30 C
Dhaka
Friday, April 10, 2026
Homeরাজনীতিপ্রয়োজনে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন: মির্জা ফখরুল

প্রয়োজনে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন: মির্জা ফখরুল

Date:

Related stories

দেশ-বিদেশের ২৪৬ সিনেমা নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৭০টির বেশি দেশের ২৪৬টি সিনেমা নিয়ে আগামী ১০ জানুয়ারি...

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে...

‘সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার...

কীভাবে ভারতের দুর্বলতা কাজে লাগাবে বাংলাদেশ, জানালেন শমিত

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও জয়ের দেখা...

আগামীকাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা...

জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ‘অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল’ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ শনিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন।

নিজের ভেরিফায়েড পেজে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। এ জন্য দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করতে হবে।

আগামী দুই মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গতকাল ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনেই এ ঘটনা জাতিকে বিক্ষুব্ধ করেছে। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আহত প্রার্থীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

উদ্ভূত পরিস্থিতিতে সব দলের নেতা-কর্মীদের ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য। কোনো হঠকারিতাই কাম্য নয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন, ‘আমরা গতকাল একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। বিএনপি, বেগম খালেদা জিয়া, তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন।’

তারেক রহমানের দেশে ফেরা যেন নিরাপদ হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

Latest stories