26.7 C
Dhaka
Sunday, October 25, 2026
Homeখেলাফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

Date:

Related stories

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে তিন আরোহী...

ভূমিকম্প: প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা জানিয়েছেন, সাম্প্রতিক...

বাংলাদেশে কিনেমাস্টারে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটের সুযোগ

ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ কিনেমাস্টারে এখন বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া...

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় এলো ৩ ফ্লাইট

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না...

কেন জন্মদিন উদযাপন করেন না অভিনেতা ফারুক আহমেদ

ফারুক আহমেদ দর্শকপ্রিয় অভিনেতা। হুমায়ুন আহমেদের অসংখ্য নাটক ও...

প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে দুই দলই। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ তৈরি হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। সেই ম্যাচে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। কারণ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদশ সময় বেলা ২টায়।

সিরিজ নির্ধারণী ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরে একাদশেও জায়গা করে নিয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। তার সঙ্গে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম ও লেগ-স্পিনার রিশাদ হোসেনও। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। 

তিনটি পরিবর্তন আছে আইরিশদের একাদশেও। একাদশে ফিরেছেন কার্টিস ক্যাম্ফার, ক্রেগ ইয়ং ও বেন হোয়াইট। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন বেন কালিটজ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল।

বাংলাদেশের একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ডের একাদশ: 

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেগ ইয়ং, ম্যাথু হামফ্রেস ও বেন হোয়াইট।

Latest stories