26 C
Dhaka
Friday, May 29, 2026
Homeবাংলাদেশবরিশালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষে ১০ বাস ভাঙচুর, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

বরিশালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষে ১০ বাস ভাঙচুর, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

Date:

Related stories

‘মুশফিকের বিনোদনটাও ক্রিকেট’

২০০৫ সালে লর্ডসে ১৮ বছর বয়সী মুশফিকুর রহিমের মাথায়...

গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি

বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন...

এআই কি সাধারণ পিসিতেও কাজ করবে?

যেকোনো জিনিসের জন্য বিনিয়োগ করার আগে আমি প্রচুর রিসার্চ...

জ্বালানি ও এলএনজি সংকট: ২ বিলিয়ন ডলার সহায়তা খুঁজছে বাংলাদেশ

ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। এই পরিস্থিতিতে...

কে-পপের শীর্ষ বাজার কোরিয়া-জাপান-ইন্দোনেশিয়া

বিদায়ী বছরের কোরিয়ান পপের (কে-পপ) সবচেয়ে বড় বাজার ছিল...

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০টি বাস ভাঙচুর হয়।

এ ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে প্রায় ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে রাত ৯টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, বিএম কলেজের দুই শিক্ষার্থী মুলাদী থেকে বরিশালে আসার পথে শিক্ষার্থী পরিচয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে শ্রমিকরা তা নিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

বাস শ্রমিক আরজু মিয়া জানান, সংঘর্ষের সময় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত ১০টি বাসে ভাঙচুর করেছে।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুল ইসলাম জানান, বাসশ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ১০টি বাস ভাঙচুর করা হয়। রাত ৯টার পরে পরিস্থিতির স্বাভাবিক হয়েছে।

Latest stories