28.1 C
Dhaka
Monday, July 6, 2026
Homeবাংলাদেশবান্দরবানে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ

বান্দরবানে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ

Date:

Related stories

সেশন লম্বা হলেও টিকে গেল আয়ারল্যান্ড, বাড়ল অপেক্ষা

সাড়ে ১১টায় হওয়ার কথা লাঞ্চ বিরতি। আয়ারল্যান্ডের আর ২...

‘এআই দিয়ে লেখার’ অভিযোগ, তবুও পেলেন কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল একটি ছোটগল্প। অনেকের...

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের শর্তের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের...

আনন্দের জন্যই লিখি: আবুল হায়াত

৫০ বছরের বেশি সময় ধরে তিনি টেলিভিশন নাটক ও...

ইরানের ২৭ প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, ১০ দিনে নিহত অন্তত ৩৬

ইরানে গত ১০ দিনের সহিংস বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত...

বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০০ ঘনফুট সেগুনসহ বিভিন্ন প্রজাতির কাঠবোঝাই একটি পিকআপ জব্দ করেছে বন বিভাগ।

আজ শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার টংকাবতী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা মো. মুনতাসির রহমান দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বনের সম্পদ পাচার রোধে আমরা নিয়মিত এসব অভিযান পরিচালনা করি। বন ও পরিবেশ রক্ষায় আমাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।’

বন বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ টহল দল নিয়মিত রাতের টহলের সময় একটি সন্দেহজনক পিকআপ থামায়। তল্লাশি চালিয়ে পিকআপে বিপুল পরিমাণ অবৈধভাবে কাটা কাঠ পাওয়া যায়। পরে কাঠ ও পিকআপটি বন বিভাগের সদর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা রাফিউল দৌলা সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা আমাদের সতর্ক ও সজাগ থাকতে বলেছেন। বন ও বন্যপ্রাণী রক্ষায় কোনো ধরনের শিথিলতা নেই। আমরা সে অনুযায়ী কাজ করছি।’

বন বিভাগ জানায়, জব্দকৃত কাঠের পরিমাপ ও এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি বন মামলা প্রক্রিয়াধীন।

তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে রাতে কাঠ পাচারের প্রবণতা বেড়েছে, যে কারণে বান্দরবানে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Latest stories