33 C
Dhaka
Monday, June 15, 2026
Homeপ্রযুক্তিবিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

Date:

Related stories

ইয়েমেন ভাঙতে এবার গণভোটের ডাক

ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতার রূপ নিচ্ছে। উত্তর...

‘জামায়াতের সঙ্গে জোটের’ সমর্থনে এবার নাহিদকে ১৭০ এনসিপি নেতার চিঠি

জামায়াতে ইসলামীসহ যেকোনো দলের সঙ্গে জোট গঠনে সমর্থন জানিয়ে...

টাকার-ডোহেনির জুটি ভেঙে তাইজুলের জোড়া আঘাত

দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশকে হতাশ করে দ্রুত রান আনলেন...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ভাই খুন

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছোট ভাইকে...

অ্যানথ্রপিকের নতুন এআই মডেলে কেন বিপদ দেখছে যুক্তরাষ্ট্র সরকার

সবার জন্য উন্মুক্ত করার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সরকারের...

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। এসময়ে বিপাকে পড়েন বিশ্বব্যাপী সামাজিকমাধ্যমগুলোর ব্যবহারকারীরা।

আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এ বিভ্রাট সংক্রান্ত প্রথম অভিযোগ আসতে শুরু করে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে পুনরায় সক্রিয় হয় সেবাগুলো।

ডেস্কটপ ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে ত্রুটিবার্তা (এরর মেসেজ) দেখতে পান। মোবাইল অ্যাপেও আগে থেকে লোড হওয়া পেজেই আটকে থাকছিল ফেসবুক।

মেসেঞ্জারে লগইন করতে গেলে অনেক ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। পুনরায় প্রবেশের চেষ্টা করলে ‘লগ ইন সম্ভব না’ বার্তা দেখতে পান।

প্রাথমিকভাবে জানা যায়, মেটার অন্যান্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবে কাজ করছিল। তবে পরে বিভিন্ন আপডেটে দেখা গেছে, ইনস্টাগ্রাম ও থ্রেডসেও বিঘ্ন দেখা দিয়েছে।

যা থেকে ধারণা করা হচ্ছে, মেটার একাধিক সেবায় একযোগে সমস্যা তৈরি হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে সচল ছিল। তবে এর ওয়েব সংস্করণও অনেক ব্যবহারকারীর জন্য অচল হয়ে পড়েছে।

Latest stories