31 C
Dhaka
Wednesday, March 4, 2026
Homeবিনোদনবিয়ে নিয়ে ভুয়া খবর, ক্ষুব্ধ মেহরিন পিরজাদা

বিয়ে নিয়ে ভুয়া খবর, ক্ষুব্ধ মেহরিন পিরজাদা

Date:

Related stories

জয়-মুমিনুল-সাদমানের দাপটে বাংলাদেশের লিড

প্রথম দিনে কোনো দোল এগিয়ে ছিল, তা নিয়ে দ্বিধা...

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে...

ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক...

কেন এজেন্সির প্রতি হতাশ বিটিএসের আরএম

দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএসের প্রধান আরএম এক লাইভস্ট্রিমে...

যুক্তরাষ্ট্রে ‘ভিসামুক্ত’ ভ্রমণেও ৫ বছরের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে 'ভিসামুক্ত' ভ্রমণে গেলেও বিদেশি পর্যটকদের ৫ বছরের সোশ্যাল...

মেহরিন পিরজাদা দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি তামিল, তেলেগু, হিন্দি ও পাঞ্জাবি সিনেমাতে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। অবশেষে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, হঠাৎ একদিন মেহরিন জানতে পারেন, তার বিয়ে হয়ে গেছে। তাও এমন এক ব্যক্তির সঙ্গে যার সঙ্গে কোনোদিন দেখাই করেননি। তবে এ ভুয়া খবর নিয়ে তিনি দুই বছর চুপ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিনের গুঞ্জন নিয়ে তিনি মুখ খুললেন।

ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘আজকাল কোনো যাচাই ছাড়াই ভুল তথ্য ছড়ানো যায়, সত্যিই অবাক করার মতো। আমি দুই বছর চুপ ছিলাম, কিন্তু টানা হয়রানির কারণে আজ কথা বলতে বাধ্য হলাম।’

তিনি একটি নির্দিষ্ট প্রকাশনার নাম উল্লেখ করে বলেন, তাকে এমন এক অজানা ব্যক্তির সঙ্গে জড়িয়ে গুজব ছড়ানো হয়েছে, যাকে তিনি চেনেনই না, এমনকি কোনোদিন কথাও বলেননি।

‘আমি কাউকে বিয়ে করিনি। তবে বিশ্বাস করুন, যখন বিয়ে করব, তখন পুরো বিশ্ব জানবে,’ বলেন তিনি।

মেহরিন পিরজাদা ২০১৬ সালে তেলেগু সিনেমা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এক বছর পর তিনি বলিউডে পা রাখেন, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন আনুশকা শর্মা, দিলজিৎ দোসাঞ্জ ও সুরজ শর্মা। একই বছরে তিনি তামিল সিনেমাতেও নাম লেখান।

Latest stories