27 C
Dhaka
Sunday, September 27, 2026
Homeবাংলাদেশবুধবার চট্টগ্রাম বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা

বুধবার চট্টগ্রাম বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা

Date:

Related stories

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা...

ফোনে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার ৬ সহজ উপায়

রাত একটা। মাত্র চোখ দুটো বন্ধ করেছেন তানভীর (ছদ্মনাম)।...

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

দেশের রেস্তোরাঁ শিল্পকে সংকট থেকে উত্তরণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে...

‘রাক্ষস’ একটি রোমান্টিক সিনেমা: সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ ঢাকাই সিনেমার একজন দর্শকপ্রিয় নায়ক। এবারের ঈদে...

নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, এনসিপিকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন...

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার চট্টগ্রাম বন্দরমুখী সব সড়ক অবরোধ ও বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।

আজ শনিবার চট্টগ্রাম সার্কেলের শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ কর্মসূচি ঘোষণা করে।

চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভাগীয় ট্রেড ইউনিয়ন সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘এরই মধ্যে দুটি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এসব চুক্তির বিস্তারিত কেউ জানে না।’

তিনি আরও বলেন, ‘এনসিটি হস্তান্তর নিয়ে মামলা আছে। আদালত নিউমুরিং টার্মিনালের চুক্তি কার্যক্রম শুনানি পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। কিন্তু এই আদেশ মানা হচ্ছে না।’

‘বন্দর টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত সরকারকে বাতিল করতে বাধ্য করা হবে,’ বলেন তিনি।

তার ঘোষণা অনুযায়ী, আগামী বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় অবরোধ পালন করা হবে।

স্কপ চট্টগ্রাম আঞ্চলিক ইউনিট আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা অংশ নেন।

Latest stories