27.2 C
Dhaka
Monday, August 17, 2026
Homeবাণিজ্যবেসরকারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

বেসরকারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

Date:

Related stories

সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ী দাবাড়ু উজবেকিস্তানের সিনদারভ

উজবেকিস্তানের তরুণ দাবাড়ু জাভোখির সিনদারভ লিখলেন নতুন ইতিহাস। মাত্র...

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল...

ইনস্টাগ্রামের লোগোতে পরিবর্তন, বদলে গেল লেখার ধরন

ইনস্টাগ্রাম তাদের লোগোর লেখার অংশে পরিবর্তন এনেছে। প্রায় এক...

কম দামে দিশেহারা পেঁয়াজ চাষি, পচনে বাড়ছে ক্ষতি

দেশের বাজারে পেঁয়াজের দাম এখন চাষিদের জন্য বড় দুশ্চিন্তার...

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার পেলেন অমিতাভ বচ্চন

দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম...

সংকটে থাকা বেসরকারি খাতকে সহায়তা দিতে, বিনিয়োগ বাড়াতে ও দেশের সার্বিক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ শনিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক এ প্যাকেজের ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে প্যাকেজের দুটি অংশের কথা জানানো হয়। প্রথমটি ৪১ হাজার কোটি টাকার পুন-অর্থায়ন তহবিল। এই তহবিল ১০ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি আমানত হিসেবে ব্যাংকগুলো থেকে সংগ্রহ করা হবে।

দ্বিতীয় প্যাকেজটি ১৯ হাজার কোটি টাকার। এটি সরকারের গ্যারান্টি সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে নেওয়া হবে।

পুন-অর্থায়ন তহবিলের আওতায় সর্বোচ্চ বরাদ্দ ২০ হাজার কোটি টাকা রাখা হয়েছে বন্ধ কলকারখানাগুলোর জন্য।

এছাড়া, কৃষি ও গ্রামীণ খাতের জন্য ১০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র-কুটির-মাঝারি শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকা ও রপ্তানি বহুমুখীকরণ ও উত্তরবঙ্গ কৃষি হাবের জন্য ৩ হাজার কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

আর, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০টি সুনির্দিষ্ট স্কিম বা খাতে প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে শিপমেন্ট-পূর্ব ঋণ পুনঃঅর্থায়ন, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন, বৈদেশিক কর্মসংস্থান ও স্টার্টআপ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই প্যাকেজের মাধ্যমে বিভিন্ন খাতে ২৫ লাখের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এই তহবিল থেকে মাত্র ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।

Latest stories