31 C
Dhaka
Monday, April 6, 2026
Homeখেলাভারতের বিপক্ষে লড়াই সাদদের কাছে 'ফুটবলের চেয়েও বেশি কিছু'

ভারতের বিপক্ষে লড়াই সাদদের কাছে ‘ফুটবলের চেয়েও বেশি কিছু’

Date:

Related stories

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২

রাজধানীর তেজগাঁওয়ে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে...

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি...

জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর...

সোনালি দিনের নায়িকা সুমিতা দেবী

ঢাকাই সিনেমার ইতিহাসে অনন্য নাম সুমিতা দেবী। সোনালি দিনের...

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা...

নেপালের করা স্টপেজ-টাইমের গোলে জিততে না পারার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ নিয়েই এখন তারা দৃষ্টি দিচ্ছে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে।

১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি  নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ ২-২ গোলে ড্র করে লাল সবুজরা।

ওইদিন হামজা চৌধুরী ছাড়া খুব বেশি কেউ চোখে পড়ার মতো খেলতে পারেননি। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে তার দুই গোল—একটি চমকপ্রদ বাইসাইকেল কিক এবং আরেকটি সাহসী ‘পানেঙ্কা’ স্টাইলে নেওয়া পেনাল্টি—বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।

পাঁচ বছর পর নেপালের বিরুদ্ধে প্রথম জয়ের মাত্র তিন মিনিট দূরে ছিল বাংলাদেশ। কিন্তু স্টপেজ টাইমে আবারও গোল হজম সব কিছু করে দেয় এলোমেলো—অবশ্য শেষ সময়ে গোল খাওয়া এখন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে।

তবুও ডিফেন্ডার সাদ উদ্দিন মনে করেন, তারা দুর্ভাগ্যজনকভাবে গোল খেয়েছেন। অনন্ত তামাংয়ের সমতাসূচক গোলকে তিনি বলেছেন ‘অবিশ্বাস্য’।

২৭ বছর বয়েসী সাদ বলেন, ‘আমরা দুর্ভাগ্যবান ছিলাম, কারণ আগের কিছু ম্যাচে, বিশেষ করে হংকংয়ের মাঠেও আমরা সেট পিস ভালোই ডিফেন্ড করেছি। এভাবে জিরো অ্যাঙ্গেল থেকে গোল খেয়ে আমরা এখনো বিশ্বাস করতে পারছি না—এত কঠোর  রক্ষণে থেকেও। গোল খেলেই ডিফেন্ডারদের দোষ ধরা হয়, কিন্তু মানুষকে দেখা উচিত কীভাবে গোল খাই।’

ওই গোলে কারো দোষ দেখেন না তিনি, ‘শেষ মুহূর্তে সবাইই সতর্ক ছিল। ওই অ্যাঙ্গেল থেকে গোল খাওয়া আমাদের কাছে এখনো অবিশ্বাস্য লাগে। ওই গোলের জন্য কাউকে দোষ দেওয়া যায় না।’

বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার এখন ভারতের বিপক্ষে ম্যাচের দিকেই তাকিয়ে, যেটিকে তিনি বলেছেন ‘শুধু ফুটবল ম্যাচ নয়, তার চেয়েও বেশি কিছু’।

২০১৯ সালে কলকাতায় ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করেছিলেন সাদ। তার মতে, ‘নেপালের বিপক্ষে করা ছোট ছোট ভুলগুলো ঠিক করতে হবে। ভারতের বিপক্ষে আরও শক্তভাবে ফেরার প্রয়োজন আছে, কারণ ভারতের বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে ফুটবল ম্যাচের চেয়েও বেশি কিছু।’

বাংলাদেশ ও ভারত—দুই দলই মূল পর্বের বাইরে থাকায় এবার ম্যাচটি মর্যাদার লড়াই। 

প্রথম লেগে গত ২৫ মার্চ শিলংয়ে গিয়ে ০-০ ড্র করে বাংলাদেশ। ম্যাচটিও তাদের জেতা উচিত ছিল বলে মনে করেন সাদ, ‘ভারতের মাঠে আমরা প্রথম ২০ মিনিটে তিনটি গোলের সুযোগ তৈরি করেছিলাম, অথচ ভারত টার্গেটে একটি শটও নিতে পারেনি’

‘আমি মনে করি, আমরা ঘরের মাঠেও ভারতের বিপক্ষে গোলের সুযোগ পাব। আর যদি প্রথম ২০-২৫ মিনিটের মধ্যে লিড নিতে পারি, তবে ভারতই চাপের মধ্যে থাকবে।’

Latest stories