30 C
Dhaka
Sunday, April 12, 2026
Homeপ্রযুক্তিমহাকাশে যেভাবে ঘুমালেন ৪ নভোচারী

মহাকাশে যেভাবে ঘুমালেন ৪ নভোচারী

Date:

Related stories

আমরা কি পারমাণবিক বিপর্যয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম?

চলমান আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক হামলা চালিয়ে...

হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ

চলতি বছর হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ সম্পূর্ণরূপে...

মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর নতুন চ্যাপ্টার ৮

নতুন বছরের শুরুতে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম...

পশ্চিম তীরে দখল বাড়াল ইসরায়েল, ১৯ নতুন বসতির অনুমোদন

অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে...

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'স্বাধীনতার শত্রুরা...

নাসার আর্টেমিস মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলেছেন, মহাকাশে ঘুমানো হাস্যকর মনে হলেও বেশ আরামদায়ক। আবার ওজনহীন অবস্থায় ঘুমানোর অনুভূতি অন্যরকম।

আজ শুক্রবার চার সদস্যের আর্টেমিস মিশনের ক্রুরা মহাকাশ থেকে সরাসরি তাদের কথোপকথন সম্প্রচার করেন।

এ সময় রিড ওয়াইজম্যান এ কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

তিনি আরও বলেন, ক্রিস্টিনা কোচ উল্টো হয়ে ‘বাদুড়ের মতো ঝুলে’ ঘুমাচ্ছেন। আর জেরেমি হ্যানসেন ‘মনিটরের ডিসপ্লের নিচে’ ঘুমাচ্ছেন, যেন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

ওয়াইজম্যান জানান, পাইলট ভিক্টর গ্লোভার মহাকাশযানের যন্ত্রপাতি ও ছাদের মাঝের সরু ফাঁকে নিজেকে গুঁজে নিয়ে ঘুমান।
উইজম্যান বলেন, ‘এটা মজার মনে হলেও… আপনাদের ভাবনার চেয়েও বেশি আরামদায়ক।’

অ্যাপোলো মিশনের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। চার নভোচারীকে নিয়ে নাসার আর্টেমিস-২ এখন চাঁদের কক্ষপথে আছে।

এই নভোচারীরা চাঁদের কক্ষপথে ১০ দিন ভ্রমণ করবেন, তারপর পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু তারা চাঁদের পৃষ্ঠে নামবেন না।

Latest stories