28.9 C
Dhaka
Saturday, July 18, 2026
Homeবিনোদনরটারড্যামে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতলো বাংলাদেশি সিনেমা মাস্টার

রটারড্যামে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতলো বাংলাদেশি সিনেমা মাস্টার

Date:

Related stories

১ বছরের মধ্যে চালু হবে ৫০টি বস্ত্র ও পাটকল: বাণিজ্যমন্ত্রী

  দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল আগামী এক বছরের...

ভেনেজুয়েলা কতদিন নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী...

তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে...

কোহলির সর্বোচ্চ ফিফটির রেকর্ডে ভাগ বসালেন বাবর

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৮টি ফিফটির রেকর্ড এতদিন এককভাবে ছিল...

অ্যাটকোর মহাসচিব হলেন ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব হয়েছেন একুশে...

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। 

পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 

জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’

ওই আনন্দঘন সময়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি লিখেছেন, আইএফএফআরের ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপোড়েনকে ঘিরে। সিনেমায় আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে অভিনয় করেছেন। 

Latest stories