30 C
Dhaka
Friday, April 10, 2026
Homeরাজনীতিরিকশায় যাচ্ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি

রিকশায় যাচ্ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি

Date:

Related stories

দেশ-বিদেশের ২৪৬ সিনেমা নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৭০টির বেশি দেশের ২৪৬টি সিনেমা নিয়ে আগামী ১০ জানুয়ারি...

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে...

‘সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার...

কীভাবে ভারতের দুর্বলতা কাজে লাগাবে বাংলাদেশ, জানালেন শমিত

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও জয়ের দেখা...

আগামীকাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা...

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় রিকশায় থাকা ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় মোটরসাইকেল থেকে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা জানান, হাদি একটি রিকশায় বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। এসময় হেলমেট পরা দুজন মোটরসাইকেলে এসে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সেখান থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, ঘটনাস্থল রশি দিয়ে ঘিরে রাখা হয়েছে। র‍্যাব, পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, তারা ঘটনাটি নিয়ে কাজ করছেন, তবে এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই গুলির ঘটনা ঘটে পল্টন ডিআর টাওয়ার ও বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে।

ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী সাকিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যখন গুলি চলে তখন আমি ভবনের ভেতরে ছিলাম। শব্দ শুনে দ্রুত রাস্তায় গিয়ে দেখি একটি রিকশায় তাকে (হাদিকে) নিয়ে যাচ্ছে। রাস্তায় রক্ত পড়ছিল।’

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন হাদি। এসময় পিছু নেয় একটি মোটরসাইকেল। রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি দ্রুত ওই স্থান ত্যাগ করে।

 

Latest stories