28 C
Dhaka
Saturday, May 30, 2026
Homeবাংলাদেশলক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Date:

Related stories

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, কয়েক স্তরের নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার দুপুরের পর...

‘মুশফিকের বিনোদনটাও ক্রিকেট’

২০০৫ সালে লর্ডসে ১৮ বছর বয়সী মুশফিকুর রহিমের মাথায়...

বরিশালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষে ১০ বাস ভাঙচুর, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিকদের...

গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি

বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন...

এআই কি সাধারণ পিসিতেও কাজ করবে?

যেকোনো জিনিসের জন্য বিনিয়োগ করার আগে আমি প্রচুর রিসার্চ...

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জে মোস্তফার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক। 

নিহত আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে।

আবুল কালামের বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।  
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। মরদেহের পাশে গুলির খোসা পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।

Latest stories