32.7 C
Dhaka
Saturday, October 17, 2026
Homeবিনোদনলন্ডনে মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন ফাহমিদা নবী

লন্ডনে মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন ফাহমিদা নবী

Date:

Related stories

যুক্তরাষ্ট্রের গম টনপ্রতি ২৪ ডলার বেশি দিয়ে কিনছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় প্রতি টন গম...

ঈদে ‘ঘর আছে ফেরা নেই’

ঈদের দিন ‘চ্যানেল আই’য়ের পর্দায় আসছে ভিন্নধর্মী আয়োজন ‘ঘর...

আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে গুম-খুন করা হতো: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা...

‘শান্তি পর্ষদে’ যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 'শান্তি পর্ষদে' যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট...

মেসিও জানেন, আমি তার মতো হতে চাই না: ইয়ামাল

দুজনই বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসে মূল...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী এবার ঈদ উদযাপন করছেন লন্ডনে, একমাত্র মেয়ের সঙ্গে। ঈদ উপলক্ষে তিনি নতুন একটি গানও প্রকাশ করেছেন।

লন্ডন থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে ফাহমিদা নবী বলেন, ‘ঈদের জন্য নতুন একটি গান করেছি। আমার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এটি মূলত ঈদের গান, উৎসবের গান। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

তিনি বলেন, ‘আমরা উৎসব ভালোবাসি। ঈদ এ দেশের অনেক বড় একটি উৎসব। সেভাবেই গানটি করা হয়েছে। তবে, এই গানটি নিয়ে অনেক পরিকল্পনা ছিল। দেশে থাকলে সেসব হতো।’

‘ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু ও জেসমিন নাহার। গানটির সুর করেছেন মুবাশ্বির মজুমদার।

এবারের ঈদে এই শিল্পী লন্ডনে তার একমাত্র মেয়ে আনমুলের কাছে অবস্থান করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম। দেশে ফেরার সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে আমেরিকা থেকে লন্ডনে চলে আসি। এখানে আমার একমাত্র মেয়ে আনমুল আছে। ওর কাছেই আছি।’

দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে দেখা হওয়ায় দুজনেই বেশ আনন্দিত জানিয়ে তিনি বলেন, ‘এক বছর পর মেয়ের কাছে এলাম। গত বছর ঈদেও ছিলাম। অনেক দিন দেখা হয়নি। এবার দেখা হওয়াতে মা-মেয়ে দুজনেই খুশি।’

ঈদের দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘মা-মেয়ে বাসায় আছি। মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করেছি। মেয়ের বন্ধুরা আসবে। তাদের সঙ্গে ভালো সময় কাটবে আশা করছি। তাছাড়া, সামিনা আপার (সামিনা চৌধুরী) মেয়েও লন্ডনে আছে। সে তো আমার আরেক মেয়ে। তার সঙ্গেও দেখা হবে ঈদকে কেন্দ্র করে।’

‘এবার ইচ্ছা ছিল দেশে ঈদ করব এবং সব বোনরা মিলিত হবো। কিন্তু তা হলো না। এটাই ভাগ্য। মেয়ের কাছে এসে খুব খুশি আমি। মা-মেয়ের ভালো সময় কাটছে’, যোগ করেন তিনি।

Latest stories