30 C
Dhaka
Sunday, September 27, 2026
Homeখেলাশেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

Date:

Related stories

ইরানে এই মুহূর্তে মার্কিন হামলা কেন সহজ নয়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির...

বুধবার চট্টগ্রাম বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে লিজ দেওয়ার...

ফোনে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার ৬ সহজ উপায়

রাত একটা। মাত্র চোখ দুটো বন্ধ করেছেন তানভীর (ছদ্মনাম)।...

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

দেশের রেস্তোরাঁ শিল্পকে সংকট থেকে উত্তরণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে...

‘রাক্ষস’ একটি রোমান্টিক সিনেমা: সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ ঢাকাই সিনেমার একজন দর্শকপ্রিয় নায়ক। এবারের ঈদে...

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা টেনে ধরেন শেখ মেহেদী হাসান। একাদশে ফেরা অফ স্পিনারের দারুণ বোলিংয়ে নাগালে থাকা লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ।

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে  ৬ উইকেটে ১৭০  রান করেছে আয়ারল্যান্ড। ৩২ বলে সর্বোচ্চ ৪১ রান করেন লোরকান টাকার। টিম টেক্টর ২৫ বলে ৩৮ ও পল স্টার্লিং করে যান ১৪ বলে ২৯ রান। শেখ মেহেদী ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

আগের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিলো আয়ারল্যান্ড, এবার টস জিতে ব্যাটিং বেছে নিয়ে তারা পায় ফের উড়ন্ত শুরু। শেখ মেহেদীর প্রথম ওভারে তিন চারে ১৩ নেন পল স্টার্লিং। আয়ারল্যান্ড অধিনায়ক স্লগ করেন নাসুম আহমেদকেও, বাঁহাতি স্পিনারের প্রথম ওভার থেকে আসে ১৪। একাদশে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন নিজের প্রথম ওভার করতে এসে দেন ১৬। টিম টেক্টর তানজিম হাসান সাকিবকে পুল শটে উড়িয়ে পাঠান গ্যালারিতে। খানিক পর অবশ্য স্টার্লিং ফেরেন তানজিমের বলেই। ১৪ বলে ২ করা আইরিশ অধিনায়কের দারুণ ক্যাচ মুঠোয় জমান সাইফ হাসান। ততক্ষণে ২৮ বলে এসে গেছে ৫৭ রান।

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে নেয় সফরকারীরা। উড়ন্ত আইরিশদের ডানা চেপে ধরেন শেখ মেহেদী। দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩১ রান যোগ করা দুই ভাই হ্যারি ও টিম টেক্টরের জুটি ভাঙেন তিনি। তার জোরের উপর করা ডেলিভারিতে এগিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হয়ে স্টাম্পিং হন ২৫ বলে ৩৮ করা টিম। আগের ম্যাচে ফিফটি করা হ্যারিকে থিতু হতে দেননি মেহেদী। ১১ বলে ১১ করে বোল্ড হয়ে যান তিনি।

শেখ মেহেদী তার শেষ ওভারে ফিরিয়ে দেন বেঞ্জামিন কাল্টিজকেও। প্রথম ওভারে ১৩ রান দিলেও ঘুরে দাঁড়িয়ে চার ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে নেন এই অফ স্পিনার।

কঠিন পরিস্থিতিতে জর্জ ডকরেল ও টাকার ৫৬ রানের জুটি গড়লেও তারা লাগিয়ে দেন ৪৪ বল। শুরুর শক্ত ভিতের পরও দুইশোর কাছে যেতে পারেনি আইরিশরা।

Latest stories