31 C
Dhaka
Wednesday, September 30, 2026
Homeখেলাশেষ টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম

শেষ টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম

Date:

Related stories

আর একটু এদিক-সেদিক হলেই মারা যেতাম, তেহরানে গুলির মুখে বেঁচে ফেরা কিয়ারাশ

'হঠাৎ গুলির শব্দ শুনলাম। পাশে তাকিয়ে দেখি একসঙ্গে তিনজন...

ঝিনাইদহে বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা...

আয়কর রিটার্নের খুঁটিনাটি: কার জন্য বাধ্যতামূলক, দেরি ও ভুল হলে করণীয় কী

আয়কর রিটার্ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি...

অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা

অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে চলা যাত্রী ও পণ্যবাহী যানবাহনের...

ট্রেইলার-গানে জমজমাট ঈদের ৬ সিনেমা

ঈদে মুক্তির ঘোষণা দেওয়া ছয়টি সিনেমাকেই প্রদর্শনের অনুমতি দিয়েছে...

শামীম হোসেন পাটোয়ারিকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়ার জেরে তৈরি হয়েছিলো বিতর্ক। সরাসরি নির্বাচকদের সঙ্গে মতবিরোধ সামনে এনেছিলেন অধিনায়ক লিটন দাস। রান না পাওয়ায় বাদ পড়া সেই শামীম শেষ টি-টোয়েন্টির দলে কিছু না করেই ফিরে এলেন।

রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির স্কোয়াড দিয়েছেন নির্বাচকরা। তাতে কাউকে বাদ দেওয়া হয়নি, যুক্ত করা হয়েছে শামীমকে। শামীমকে ফেরানোর কোন ব্যাখ্যাও দেননি নির্বাচকরা। এতে করে তাকে শুরুতে বাদ দেওয়া ফের প্রশ্নবিদ্ধ হলো।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হারে বাংলাদেশ৷ দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট জিতে ফেরে সমতায়। মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর আড়াইটায় হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ।

প্রথম দুই ম্যাচে খেলে ব্যর্থ হন জাকের আলি ও নুরুল হাসান সোহান। শামীমের বদলে দলে নেওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হয়নি। ফলে দলে আসা শামীম যে শেষ ম্যাচে একাদশে খেলছেন তা এক রকম নিশ্চিত। 

শেষ ম্যাচের স্কোয়াড:  লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শাক মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ শাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারী।

Latest stories