28.1 C
Dhaka
Saturday, October 24, 2026
Homeবিনোদনসংসার ভাঙল মৌসুমী হামিদের

সংসার ভাঙল মৌসুমী হামিদের

Date:

Related stories

জুনে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশ

মে মাসের তুলনায় জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত...

কোনো মুসলমানকে কাফের বলার অধিকার কারও নেই: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয়...

জিম বা ফিটনেস সেন্টার শুরু করছেন? কমার্শিয়াল ট্রেডমিল বাছাইয়ের গাইড

বাংলাদেশে ফিটনেস সচেতনতা বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে নতুন...

‘ক্ষমতাবানদের সঙ্গে তাল মিলিয়ে চললেও কেউ নিরাপদ নয়’

সুইজারল্যান্ডের পর্যটন শহর দাভোসে চলছে বিশ্ব অর্থনীতি সম্মেলন। এখানে...

বয়কটের সিদ্ধান্তে অটল ক্লাবগুলো, প্রথম বিভাগ লিগ অনিশ্চয়তায়

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার প্রথম...

দুই বছর আগে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা। কিন্তু তারা এখন আর একসঙ্গে থাকছেন না। বিচ্ছেদের পথে এগোচ্ছেন।

মৌসুমী হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে আর বিস্তারিত কিছু বলার মতো মানসিক অবস্থায় আমি নেই।’

জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই মৌসুমী ও রানা আলাদা থাকছেন। বিচ্ছেদ চেয়ে ইতোমধ্যে মৌসুমী হামিদকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন রানা।

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তেই বিয়ে হয়েছিল তাদের। সে সময় মৌসুমী বলেছিলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স আপ নির্বাচিত হন মৌসুমী হামিদ। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে ‘লাভ র‍্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কোণে)’, ‘রেডিও চকলেট’। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’, শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’, হদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’।

Latest stories