28.4 C
Dhaka
Wednesday, May 13, 2026
Homeরাজনীতিসমঝোতা হলেও এনসিপি প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সমঝোতা হলেও এনসিপি প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Date:

Related stories

কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাই সেনাবাহিনীর

কম্বোডিয়ার বিরুদ্ধে সদ্য সই করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ...

বিএনপিকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ন্যাশনাল সিটিজেন...

একাদশে ফিরলেন শমিত-মোরসালিন, বেঞ্চে জামাল

ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরুর একাদশে ফিরেছেন কানাডা প্রবাসী...

ড্রামে খণ্ডিত মরদেহ: নিহতের বন্ধুকে খুঁজছে পুলিশ

ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের...

মজুত পর্যাপ্ত, তবু বাড়ছে ভোজ্যতেলের দাম

পর্যাপ্ত মজুত এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও স্থানীয় বাজারে খোলা...

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

তিনি বলেন, ‘এনসিপির কেউ ধানের শীষ বা অন্য প্রতীকে ইলেকশন করবে না। আমাদের যদি কারও সঙ্গে আসন সমঝোতা হয় বা আলোচনা যদি হয়, সেক্ষেত্রেও আমরা শাপলা কলি প্রতীকে ইলেকশন করব।’

এদিকে, ভোটের তারিখ না পিছিয়ে আগামী ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় এনসিপি। তবে এই নির্বাচন নিয়ে শঙ্কা ও উদ্বেগ জানিয়েছেন নাসীর।

ভোট আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সার্বিক বিবেচনায় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বা খুনিদের বের করা যায়নি। দেশের যে অস্থিতিশীল অবস্থা, সেখান থেকে আমরা ইসিকে বলেছি ১২ ফেব্রুয়ারি যেন ইলেকশন করতে পারি।’

‘আমরা ইসিকে এনসিপির পক্ষ থেকে বলেছি, যেন ঘোষিত তারিখ যেন না পেছায়। আওয়ামী লীগ ও ভারত পরিবেশ অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রার্থীদের বলেছি তারা যেন নির্বাচন কমিশনের বিধিমালাগুলো মেনে চলেন এবং ইসিকেও বলেছি যে, সব দলের প্রার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।’

ইসিকে আরও সক্ষমতা বাড়াতে হবে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সন্দেহ রয়েছে। নিরাপত্তার জায়গা থেকে তিন বাহিনী ইসির সঙ্গে কথা বলেছে। আমরা বাহিনীগুলোর ওপর আস্থা রাখতে চাচ্ছি। সিকিউরিটি নিয়ে কিছুটা আশ্বস্ত হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় প্রার্থীরা মনোনয়ন ফর্ম তুলতে গেলে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, সেগুলো রিপোর্ট করেছি।’

পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনের চারদিকে নিরাপত্তা আছে। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই। সেক্ষেত্রে তারা (ইসি) আমাদের আশ্বস্ত করেছেন তারা নিরাপত্তার চাদর আরও বাড়াবেন।’

Latest stories