31.1 C
Dhaka
Tuesday, October 27, 2026
Homeপ্রযুক্তিহাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’

হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’

Date:

Related stories

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে...

গ্লোবাল ইসলামী ব্যাংকে রাষ্ট্রপতির জন্য বিশেষ ছাড়

সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীরা নানা কাঠখড় পুড়িয়ে, নিয়মের বেড়াজাল...

হুইলচেয়ারে বসা দর্শককে দেখে আপ্লুত সিয়াম

‘পোড়ামন ২’ দিয়ে বাজিমাত করেছিলেন নায়ক সিয়াম আহমেদ। এরপর...

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হতে দেওয়া ‘ন্যক্কারজনক’: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী...

ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে বৈদ্যুতিক গোলযোগ, ফিরে গেলেন ঘাঁটিতে

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ...

টেক জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ছোট ছোট রোবট হাঁসের খুনসুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই হু হু করে বেড়েছে খেলনাগুলোর চাহিদা। প্রি-অর্ডার ছাড়িয়েছে ২০ হাজার।

Microduck – Pollen Robotics SAS

প্রযুক্তি সাময়িকী টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, বার্লিনে এনভিডিয়ার জিটিসি সম্মেলনে মূল বক্তব্য দেওয়ার সময় হুয়াংকে একঝাঁক ‘মাইক্রোডাক’ রোবটের সঙ্গে খেলতে দেখা যায়। ছোট্ট রোবটগুলো হাঁসের ঢঙে হাঁটছিল। নির্দেশ পেলে কখনো বসে পড়ে, কখনো ঘুমের ভান করে, আবার কখনো ডিগবাজিও দেয়।

রোবটগুলোর এই মজার কাণ্ড দেখে মুগ্ধ হন দর্শকেরা। পরদিনই হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেম দেলাঙ্গে জানান, মাইক্রোডাকের প্রি-অর্ডার ২০ হাজার ছাড়িয়ে গেছে।

Microduck: A Biped Platform For Developers Dealing With Robotics

ধারণা করা হচ্ছে, বড়দিনের আগেই ক্রেতাদের হাতে পৌঁছে যাবে রোবটগুলো। ফলে এবারের ছুটির মৌসুমে জনপ্রিয় খেলনা হয়ে উঠতে পারে এগুলো।

দেলাঙ্গের ধারণা, বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রোবটও হতে পারে মাইক্রোডাক। আর ক্রেতা যে কেবল শিশুরা হবে, তা নয়। প্রচারণামূলক ভিডিওতে বড়দেরও রোবটগুলো নিয়ে খেলতে দেখা গেছে।

Video: Tiny robots steal the show at NVIDIA event with funny stumbles

মাইক্রোডাক তৈরি করেছে পোলেন রোবোটিকস। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে হাগিং ফেসের অধীনে আসে। হাগিং ফেস আবার ২০২৬ সালের সেপ্টেম্বরে এনভিডিয়া কিনে নেয়। ফলে মাইক্রোডাক এখন এনভিডিয়ার প্রযুক্তি জগতেরই অংশ। এর আগে হাগিং ফেস রিচি মিনি নামে আরেকটি ছোট রোবট তৈরি করেছিল।

মাইক্রোডাকের বিশেষত্ব হলো, এটি ওপেন সোর্স রোবট। অর্থাৎ এর প্রযুক্তি ও সফটওয়্যার নিয়ে কাজ করার সুযোগ আছে। এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পরিবেশে রোবটগুলোকে হাঁটা, বসা ও দাঁড়ানোর মতো কাজ শেখানো হয়েছে। ক্রেতারা চাইলে এগুলোকে নতুন কৌশলও শেখাতে পারবেন।

Latest stories