26 C
Dhaka
Friday, May 29, 2026
Homeরাজনীতিহাদি হত্যার বিচার দাবি: শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচার দাবি: শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

Date:

Related stories

বরিশালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষে ১০ বাস ভাঙচুর, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিকদের...

গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি

বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন...

এআই কি সাধারণ পিসিতেও কাজ করবে?

যেকোনো জিনিসের জন্য বিনিয়োগ করার আগে আমি প্রচুর রিসার্চ...

জ্বালানি ও এলএনজি সংকট: ২ বিলিয়ন ডলার সহায়তা খুঁজছে বাংলাদেশ

ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। এই পরিস্থিতিতে...

কে-পপের শীর্ষ বাজার কোরিয়া-জাপান-ইন্দোনেশিয়া

বিদায়ী বছরের কোরিয়ান পপের (কে-পপ) সবচেয়ে বড় বাজার ছিল...

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

আজ শুক্রবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবরোধ থেকে এ ঘোষণা দেন তিনি।

আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। আমরা রাতভর অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয়, অবরোধ কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, এই জনতা, মব না। আগামীকাল সকালে যদি রাস্তা খুলে দেওয়া লাগে এই মাইকে ঘোষণা দিলে সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমরা সকাল ৯টা থেকে রাস্তাগুলো আটকাব না। আমরা তার পাশে অবস্থান নেব। কিন্তু এই অবরোধ আমরা তুলব না।

এর আগে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ মোড় অবরোধ করে। দুপুর আড়াইটার দিকে অবরোধ শুরু হয় এবং এরপর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

 

Latest stories