26 C
Dhaka
Saturday, May 30, 2026
Homeখেলাইতিহাস গড়ার আয়োজনে সংবর্ধনা পেলেন মুশফিক

ইতিহাস গড়ার আয়োজনে সংবর্ধনা পেলেন মুশফিক

Date:

Related stories

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, কয়েক স্তরের নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার দুপুরের পর...

‘মুশফিকের বিনোদনটাও ক্রিকেট’

২০০৫ সালে লর্ডসে ১৮ বছর বয়সী মুশফিকুর রহিমের মাথায়...

বরিশালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষে ১০ বাস ভাঙচুর, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিকদের...

গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি

বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন...

এআই কি সাধারণ পিসিতেও কাজ করবে?

যেকোনো জিনিসের জন্য বিনিয়োগ করার আগে আমি প্রচুর রিসার্চ...

কোলে শিশু কন্যা, হাত ধরে আছে পুত্র। মুশফিকুর রহিমের স্ত্রী ও বাবা-মা ছিলেন পাশে। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা এই ব্যাটারকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া নয়টায় টসের পর শুরু হয় আয়োজন। শুরুতেই মুশফিকের হাতে ‘১০০’ খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। যিনি সেই ২০০৫ সালে লর্ডসেও তার মাথায় পরিয়ে দিয়েছিলেন টেস্ট ক্যাপ।

তখনকার ১৮ পেরুনো বালক চেহারায় মুশফিক এখন পোক্ত, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাসকেড তুলে দেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খান।

এরপর সতীর্থদের অটোগ্রাফ দেওয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত।

বর্তমান টেস্ট অধিনায়ক তার প্রক্রিয়ায় বলেন, ‘অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের জন্য দুর্দান্ত অর্জন। আপনার সঙ্গে সব সময় খেলা উপভোগ করি। আমি আপনাকে অনুসরণ করি, অনুপ্রাণিত হই এমনকি ছোটবেলা থেকে। সবাই আপনার পরিশ্রম নিয়ে বলে, আমি বলব আপনি সব সময় দলের জন্য খেলেন, দলের জন্য নিজেকে নিংড়ে দেন। আপনি ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের জন্য খেলেন। এটাই তরুণদের অনুপ্রাণিত করে।’

ছোট্ট বক্তব্যে সবাইকে ধন্যবাদ দেন মুশফিক,  ‘ধন্যবাদ সবাইকে। আমার পরিবারকে ধন্যবাদ। এই চলার পথে যারাই ছিলেন সতীর্থ, কোচ প্রত্যেককে ধন্যবাদ। আমি বাংলাদেশের ক্রিকেটের আগামীর জন্য শুভকামনা জানাই। আয়ারল্যান্ড দলকেও ধন্যবাদ তারা এখানে উপস্থিত হয়েছে বলে।’

 

Latest stories