28 C
Dhaka
Monday, April 13, 2026
Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

Date:

Related stories

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো হলে যাব না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন,...

আর্মেনিয়ার জালে ৯ গোল দিয়ে বিশ্বকাপে পর্তুগাল

নিষেধাজ্ঞার কারণে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে যেন আরও...

আরও ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ...

আমরা কি পারমাণবিক বিপর্যয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম?

চলমান আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক হামলা চালিয়ে...

মহাকাশে যেভাবে ঘুমালেন ৪ নভোচারী

নাসার আর্টেমিস মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলেছেন, মহাকাশে ঘুমানো...

ইন্দোনেশিয়ার মহাসড়কে একটি কোচ বাস দুর্ঘটনায় ১৬ জন যাত্রী নিহত হয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে চলমান বাসটি মহাসড়কের দুই পাশকে আলাদা করার উদ্দেশ্যে নির্মিত দেওয়ালে আঘাত হানে এবং উল্টে যায়। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার স্থানীয় সময় ভোর বেলায় এই দুর্ঘটনা ঘটে।  

রাজধানী জাকার্তা থেকে যোগ্যকর্তা শহরের দিকে যাত্রা করছিল বাসটি। স্থানীয় খোঁজ ও উদ্ধার সংস্থা প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, বাসটি ‘অত্যন্ত দ্রুতগতিতে’ চলছিল।

বুদিওনো বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করেছি।’

তিনি জানান, ঘটনাস্থলেই ১৫ জনকে নিহত ঘোষণা করা হয়। পরবর্তীতে অপর এক ব্যক্তি হাসপাতালে নিহত হন।

ইন্দোনেশিয়ার অন্য অনেকের মতো বুদিওনো শুধু নামের একটি অংশই ব্যবহার করে থাকেন।

তিনি আরও জানান, বেশ কয়েকজন আহত যাত্রীকে সেমারাং শহরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সংস্থাটি একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে উদ্ধারকারীদেরকে ব্যাগে ভরে মরদেহ সরাতে দেখা গেছে। পাশেই বাসের ধ্বংসস্তূপ পড়ে ছিল।

ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটে। এর পেছনে পুরনো গাড়ি ব্যবহার ও সড়কের আইন না মানাই মূলত দায়ী। 

২০২৪ সালে বাস-গাড়ির সংঘর্ষে ১২ জন নিহত হন।

২০১৯ সালে সুমাত্রা দ্বীপের একটি গিরিখাতে বাস পড়ে গেলে ৩৫ জন নিহত হন।

Latest stories