32 C
Dhaka
Saturday, September 26, 2026
Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ

Date:

Related stories

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে...

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ...

গণমাধ্যমকে সীমাবদ্ধ করবে খসড়া সাইবার আইন

প্রথমেই যে বিষয়ে জনগণ এবং বিশেষ করে সরকারের দৃষ্টি...

অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআই, জানালেন আলবানিজ

অস্ট্রেলিয়া সরকারের একটি ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিল মার্কিন প্রযুক্তি...

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টার পর উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটির খোঁজে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ।

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের ওই টার্বোপ্রপ উড়োজাহাজটি যোগিয়াকার্তা শহর থেকে যাত্রা শুরু করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। উড়োজাহাজটিতে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। 

স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, উড়োজাহাজটি সর্বশেষ অবস্থানের কাছাকাছি মাকাসারের সীমান্তবর্তী মারোস রিজেন্সির পার্বত্য এলাকায় উদ্ধার দল মোতায়েন করা হয়েছে।
 
তিনি আরও বলেন, স্থল ও আকাশপথে চলমান এই তল্লাশি অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন।

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, উড়োজাহাজটি খুঁজে পেতে একটি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য আকাশপথের ওপর নির্ভরশীল।

দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড দুর্বল হিসেবে পরিচিত, সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে উড্ডয়নের পর ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সবাই নিহত হন।

এর দুই সপ্তাহেরও কম সময় পর দূরবর্তী পাপুয়া জেলার ইলাগায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হন।

Latest stories