25.9 C
Dhaka
Sunday, October 11, 2026
Homeআন্তর্জাতিকইরানে ইন্টারনেট চালুর ইঙ্গিত, রাষ্ট্রীয় টিভি হ্যাক

ইরানে ইন্টারনেট চালুর ইঙ্গিত, রাষ্ট্রীয় টিভি হ্যাক

Date:

Related stories

নিলাম শেষে কেমন হলো বিপিএলের দলগুলো

টানা ১২ বছর পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ...

ভূমিকম্প পরিমাপের পদ্ধতি কী, কেন দেশে বারবার আসছে ভুল ফলাফল

বাংলাদেশ ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ দেশ। গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত...

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সরকারি ও বিরোধী দলের সম্পর্কই আসল

১৯৯১ সালের ফেব্রুয়ারিতে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেখে...

জেমিনাইতে যুক্ত হচ্ছে এজেন্ট, যা যা করবে

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনাইতে যুক্ত হচ্ছে নতুন সুবিধা।...

বাংলাদেশ থেকে প্রথম নাইজেরিয়ায় ফুটানোর ডিম রপ্তানি

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ফুটানোর ডিম রপ্তানি শুরু হয়েছে।...

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে বন্ধ থাকা ইন্টারনেট সেবা শিগগির চালু করা হতে পারে।

আজ সোমবার দেশটির জ্যেষ্ঠ এক সংসদ সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এছাড়া গতকাল রোববার গভীর রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হ্যাকিংয়ের ঘটনা ঘটে।

ইরান সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ‘নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে শীর্ষ পর্যায়ের সংস্থাগুলো ইন্টারনেট চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

পরিস্থিতি স্বাভাবিক হলেই সেবা চালু করা হবে বলে জানান তিনি।

এর আগে ইরানে অস্থিরতা চরমে ওঠার ঠিক আগের দিনগুলোয় ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল হওয়ায় বিক্ষোভ দমন ও সহিংসতার নানা তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।

গত এক সপ্তাহ ধরে ইরানের রাজপথ তুলনামূলকভাবে শান্ত রয়েছে। তবে সহিংসতায় হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পরিচয় গোপন রাখার শর্তে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, সংঘর্ষে এ পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

তিনি আরও জানান, সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকায়।

বিরোধীদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। তবে ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠীর দাবি, বিদেশি শক্তির মদদে সশস্ত্র গোষ্ঠীগুলো হাসপাতাল ও মসজিদে হামলা চালিয়েছে।

রোববার হ্যাকিংয়ের সময় টেলিভিশন চ্যানেলের পর্দায় ‘ইরানের জাতীয় বিপ্লবের প্রকৃত খবর’ শিরোনাম ভেসে ওঠে বলে জানিয়েছে রয়টার্স। ওই সময় ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভির বার্তা সম্প্রচারিত হয়। সেই সঙ্গে জনগণকে সরকারবিরোধী বিদ্রোহে নামার আহ্বান জানানো হয়।

দেশটির আরেক সংসদ সদস্য ও কট্টরপন্থী নেতা হামিদ রাসায়ি বলেন, ‘ঢিলেঢালা সাইবারস্পেস নিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অভিযোগের প্রতি কর্তৃপক্ষের আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল।’

২০০৯ ও ২০২২ সালের তুলনায় ইরানে এবারের সরকারবিরোধী আন্দোলনে বেশি প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতির জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেও ব্যাপক হত্যাকাণ্ড বন্ধ হওয়ার পর সেই অবস্থান থেকে সরে আসেন।

Latest stories