28 C
Dhaka
Wednesday, September 9, 2026
Homeবিনোদনঈদে টেলিভিশনে দেখা যাবে যে ১৪ সিনেমা

ঈদে টেলিভিশনে দেখা যাবে যে ১৪ সিনেমা

Date:

Related stories

২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার...

‘আনুষ্ঠানিকভাবে’ ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে 'ভেনেজুয়েলার তেল' বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম চালানে...

বিপিএলের নিলামের আগে কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ সংস্করণ মাঠে গড়াতে...

সূত্রাপুরে হেলে পড়েছে ভবন: ফায়ার সার্ভিস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এর জেরে...

যুদ্ধ-প্রস্তুতিতে সামরিক বিশ্ববিদ্যালয়ের এআই কোর্স ঢেলে সাজাবে চীন

স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ‘এআই মূলনীতি ও ব্যবহারিক চর্চা’ কোর্স...

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে টেলিভিশন চ্যানেলগুলোর থাকে বাড়তি আয়োজন। এবারও উৎসবের সাত দিন ধরে দর্শকদের জন্য সাজানো হয়েছে অনুষ্ঠান সূচি।

প্রতি দিন সকাল ৯টা এবং দুপুর ১টায় দীপ্ত টিভির পর্দায় দর্শকরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় সিনেমাগুলো। চলুন দেখে নেওয়া যাক, ঈদে যে ১৪টি সিনেমা প্রচার হবে।

ঈদের দিন দুপুর ১টায় প্রচারিত হবে ‘তাণ্ডব’ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। তাণ্ডব ২০২৫ সালের আলোচিত একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। তাণ্ডবে অভিনয় করেছেন—শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসানসহ অনেকে।

ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। সিনেমাটিতে অভিনয় করেছেন—শরিফুল রাজ, দর্শনা বণিক।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে রায়হান রাফির পরিচালনায় বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’। এতে অভিনয় করেছেন—আরফান নিশো, তমা মির্জা এবং দুপুর ১টায় প্রচারিত হবে জয়দীপ মুখার্জী পরিচালিত বাংলা সিনেমা ‘শিকারি’। এতে অভিনয় করেছেন—শাকিব খান, শ্রাবন্তী।

ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে দীপংকর দীপনের পরিচালনায় বাংলা সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমাটিতে অভিনয় করেছেন—সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন। দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফির পরিচালনায় বাংলা সিনেমা ‘তুফান’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী।

ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় প্রচারিত হবে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। সিনেমাটিতে অভিনয় করেছেন—মাহফুজ আহমেদ, শবনম বুবলি। দুপুর ১টায় প্রচারিত হবে জয়দ্বীপ মুখার্জী পরিচালিত ‘নবাব’। এই সিনেমাতে অভিনয় করেছেন—শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ‘ধ্যাততেরিকি’। এতে অভিনয় করেছেন—আরেফিন শুভ, নুসরাত ফারিয়া। দুপুর ১টায় প্রচারিত হবে কাজী হায়াৎ-এর ‘বীর’। বীরে অভিনয় করেছেন—শাকিব খান, শবনম বুবলী।

ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘মা বাবার স্বপ্ন’। এতে অভিনয় করেছেন—মান্না, অপু বিশ্বাস। দুপুর ১টায় প্রচারিত হবে ‘নোলক’। সিনেমাটিতে অভিনয় করেছেন—শাকিব খান, ববি।

ঈদের সপ্তম দিন প্রচারিত হবে খেয়া ঘাটের মাঝি। এতে অভিনয় করেছেন—ফেরদৌস, শাবনূর। দুপুর ১টায়প্রচারিত হবে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। এতে অভিনয় করেছেন—শাকিব খান ও অপু বিশ্বাস।

Latest stories