34.7 C
Dhaka
Tuesday, August 11, 2026
Homeরাজনীতিউত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

Date:

Related stories

শামীমের বাদ পড়া নিয়ে নির্বাচকদের প্রতি লিটনের ক্ষোভের বিস্ফোরণ

আয়ারল্যান্ডের বিপক্ষে  টি-টোয়েন্টি সিরিজ এমনিতে খুব বেশি উত্তাপের ছিলো...

দেশের প্রথম অর্থসচিব মতিউল ইসলাম আর নেই

স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং দেশের আর্থিক খাতের অন্যতম...

আদিবাসী ধাত্রীবিদ্যা, জীবনদর্শন ও মহাবয়ানের ডাক

একদিকে বাংলাদেশের দ্বিতীয় রামসার জলাভূমি টাঙ্গুয়ার হাওর আর সামনে...

বেসরকারি খাতে আসছে বড় প্রণোদনা, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণের চাপ ও...

ঈদে যে ৬ সিনেমা দেখা যাবে টেলিভিশনে

ঈদ মানেই টেলিভিশন চ্যানেলগুলোতে থাকে বিশেষ আয়োজন। ইতোমধ্যে ছয়টি...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা সফর করবেন। ১১ জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে ১৪ জানুয়ারি।

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, তারেক রহমান ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। বগুড়ায় রাত্রিযাপন করে পরের দিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন।

১৩ জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং রাত্রিযাপনের জন্য রংপুরে ফিরে আসবেন। তিনি ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন।

এই সফরের মধ্যে রয়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে বলা হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। 

এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সব পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

Latest stories