29 C
Dhaka
Thursday, March 5, 2026
Homeরাজনীতিকালিয়াকৈরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, ১০ মোটরসাইকেলে আগুন, আহত ৫

কালিয়াকৈরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, ১০ মোটরসাইকেলে আগুন, আহত ৫

Date:

Related stories

৩০ ইনিংস পর জয়ের সেঞ্চুরি

চা-বিরতির আগেই সেঞ্চুরির একদম কাছে চলে গিয়েছিলেন মাহমুদুল হাসান...

বাংলাদেশকে টেনে ভারতীয় গণমাধ্যমের খবর কেউ বিশ্বাস করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নয়াদিল্লিতে হামলার পরিকল্পনা...

ইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

ইউরোপীয় ইউনিয়ন গত ১ জানুয়ারি থেকে ভারতের বেশকিছু রপ্তানি...

জীবনানন্দের ‘বনলতা সেন’ হলেন নাবিলা

কবি জীবনানন্দ দাশের কল্পনার নারী চরিত্র বনলতা সেন। আর...

রুপার দাম কেন রেকর্ড উচ্চতায়?

বিশ্ববাজারে সোনার দাম আকাশচুম্বী হওয়ার পর এবার রূপার দামও...

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। 

আজ রোববার সন্ধ্যায় উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের সমর্থকরা গণসংযোগ করতে রাখালিয়াচালা এলাকায় যায়। তখন
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন সেখানে থাকা নেতাকর্মী ও স্থানীয়দের ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। 

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের আগুন নেভায়।

যোগাযোগ করা হলে মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার কর্মী-সমর্থকরা প্রচারণায় গেলে একটি পক্ষ তাদের ওপর হামলা চালায় এবং তাদের কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়।’

ইশরাক সিদ্দিকী বলেন, ‘এই আসনের মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আছে। তারই প্রতিফলন হিসেবে আমার সমর্থকরা বিক্ষোভ করে। কিন্তু মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়।’

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম দ্য ডেইলি স্টারকে জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Latest stories