23 C
Dhaka
Monday, April 6, 2026
Homeরাজনীতিকোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না, সবাইকে ভাবিয়ে তুলছে: রিজভী

কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না, সবাইকে ভাবিয়ে তুলছে: রিজভী

Date:

Related stories

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি...

জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর...

সোনালি দিনের নায়িকা সুমিতা দেবী

ঢাকাই সিনেমার ইতিহাসে অনন্য নাম সুমিতা দেবী। সোনালি দিনের...

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা...

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার ‘হাত-পা ভাঙা’র হুমকি বিএনপি প্রার্থীর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ছাত্রদল নেতার 'হাত-পা ভেঙে দিয়ে' এলাকাছাড়া...

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে, এভাবেই কি চলতে থাকবে? তাহলে কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না—এটা আজকে সবাইকে ভাবিয়ে তুলছে।

তিনি বলেন, ‘কেউ আবার ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে ফেসবুকে বার্তা দিচ্ছে। এগুলোতে তো সন্দেহ জাগে। একজন উপদেষ্টা মাত্র চার-পাঁচ দিন আগে বলে দিলেন যে, জনগণ তো আমাদের ম্যানডেট দেয়নি কত দিন থাকব। সবগুলো মিলিয়েই নানা সন্দেহ, নানা সংশয়, নানা ধরনের কৌতূহল সৃষ্টি হচ্ছে।’

রিজভী প্রশ্ন তোলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচন ১২ ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?’

আজ শনিবার সকালে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দলের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, জনগণের কাছে বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা খুব বাস্তবধর্মী, কোনো আরব্য উপন্যাসের মহাকাব্যের মতো নয়।

রিজভী বলেন, ‘এখানে বাগাড়ম্বর করার কোনো সুযোগ নেই। এর আগে আমরা রাষ্ট্রক্ষমতায় যাদের দেখেছি, ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপ নিয়ে যারা সাড়ে ১৫ বছর এই দেশে রক্ত ঝরিয়ে শাসন করেছেন, তাদের কথাও আমরা শুনেছি—ঘরে ঘরে চাকরি দেবেন, বিনা মূল্যে সার দেবেন, কত কথা শুনেছি! অতিশয়োক্তি এবং বাগাড়ম্বরমূলক কথার কিছু বাস্তবায়ন হয় না। বরং টাকা চুরি, হরিলুট, ব্যাংকের টাকা নিজের পকেটে ঢোকানো—সেই লুটেরা অর্থনীতির আমরা উৎসব দেখেছি।’

তিনি আরও বলেন, ‘ড. ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার, এই সময়ে এত সন্ত্রাসীদের উত্থান কেন ঘটবে? আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এত সন্ত্রাসী হয়েছে, এটা কিসের জন্য? এটা আজকে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। নানা কথা মানুষ নানাভাবে বলছে। কোথা থেকে এই সন্ত্রাসীরা এত রাজত্ব করছে! এখন তো আরও শান্তিপূর্ণ সময়ের মধ্যে সাধারণ মানুষের বসবাস করার কথা।’

রিজভী বলেন, ‘এটা তো শেখ হাসিনার আমল নেই, টাকা লুটের আমল নেই, সন্ত্রাসীদের রাজত্ব করার আমল নেই, বিশ্বজিৎকে দৌড়ে, দাবড়ে গুলি করে হরতাল ভঙ্গ করার সেই দৃষ্টান্ত থাকার কথা নয়। এটার জন্যই তো নিরবচ্ছিন্ন আন্দোলন প্রায় ১৬ বছর ধরে আমরা করেছি।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার পর সরকার কেন সতর্ক হলো না—প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘কেন ওসমান হাদি এই সময়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে?’

তিনি আরও বলেন, ‘নানা সন্দেহ আসছে। নানা ঘটনা আসছে। আমরা মাঝেমধ্যেই অডিও শুনি, যিনি দিল্লিতে বসে আছেন, এই দেশের সাবেক এক পতিত প্রধানমন্ত্রী, তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন। এই কি প্রতিশোধের বহিঃপ্রকাশ?’

Latest stories