33 C
Dhaka
Friday, April 17, 2026
Homeরাজনীতিখালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

Date:

Related stories

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা...

বন্ডাই বিচের বন্দুক হামলার জেরে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার বন্দুক নিয়ন্ত্রণ আইন

অস্ট্রেলিয়ার জনবহুল নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকের মালিকানা নিয়ে...

আমরা খুব বেশি গোল খেয়েছি: বাংলাদেশ কোচ আইকমান

পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফ সিরিজে টানা তিন ম্যাচে বড়...

৯ জেলায় নতুন ডিসি, ৮ জেলায় প্রত্যাহার

দেশের নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা...

১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১৫ বছরে...

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং তিনি ঠিকভাবে চিকিৎসা নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা তিনি ঠিকমত নিতে পারছেন এবং তার শারীরিক অবস্থা গত কয়েকদিন আগেও যে অবস্থায় ছিল, সেটি তিনি মেইনটেইন করে যাচ্ছেন।

ডা. জাহিদ বলেন, ডাক্তাররা আশাবাদী যে খালেদা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি দেশের জনগণকে জানাতে চাই এবং সবার কাছে প্রার্থনা করার অনুরোধ করছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং রাজনীতিতে তার যথাযথ ভূমিকা পালন করতে পারেন।

আওয়ামী লীগ সরকারের সময়ের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল। তিনি সেই সময়ে যথাযথ চিকিৎসা সেবা পাননি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপি নেতারাও তার অবস্থার খোঁজখবর রাখছেন।

Latest stories