34 C
Dhaka
Thursday, April 23, 2026
Homeবিনোদনগাজা-সুদানের শিশুদের জন্য ৫.৪ মিলিয়ন ডলার সংগ্রহ করলেন বেলা হাদিদরা

গাজা-সুদানের শিশুদের জন্য ৫.৪ মিলিয়ন ডলার সংগ্রহ করলেন বেলা হাদিদরা

Date:

Related stories

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ...

ডেইলি স্টার-প্রথম আলো বন্ধে শিবির নেতার হুমকি: জামায়াতের প্রতিক্রিয়া

দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বাংলা...

ছেলেদের পর এবার ভারত-বাংলাদেশের মেয়েদের সিরিজও স্থগিত হচ্ছে!

চলতি বছর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশে সফর করার...

৫ মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর শুনানি পিছিয়ে ১৮ নভেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি...

দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট

বেইজিং হাফ ম্যারাথনে চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট মানুষের...

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ‘আর্টিস্টস ফর এইড’ চ্যারিটি কনসার্টে গাজা ও সুদানের মানুষের জন্য তহবিল সংগ্রহ করেছেন সুপারমডেল বেলা হাদিদ, অভিনেতা পেদ্রো পাসকাল ও গায়িকা চ্যাপেল রোনসহ বিশ্বখ্যাত শিল্পীরা।

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে জানানো হয়, এই কনসার্ট থেকে ৫ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে। এই অর্থ দেওয়া হবে প্যালেস্টাইন চিলডেসনস রিলিফ ফান্ড ও সুদানিজ আমেরিকান ফিজিশিয়ানস অ্যাসোসিয়েশনের মাধ্যমে।

মূলত সেখানকার শিশু ও চিকিৎসা সহায়তায় এই তহবিল ব্যয় করা হবে।

গত ১০ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়াম অ্যান্ড এক্সপো হলে অনুষ্ঠিত এই কনসার্টটি আয়োজন করেন সুদানিজ-কানাডিয়ান শিল্পী মুস্তাফা। কনসার্টটির উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত গাজা ও সুদানে শিশু ও চিকিৎসা সহায়তার জন্য তহবিল সংগ্রহ।

বিতর্ক এড়াতে পুরো অনুষ্ঠানে কোনো রাষ্ট্র বা রাজনীতিকের নাম উচ্চারণ করা হয়নি।

PCRF was honored to be part of the third edition of the incredible Artists for Aid benefit concert in Los Angeles, California, led by Sudanese-Canadian poet Mustafa and hosted by stars and long-time advocates for Palestinian children, Bella Hadid and Pedro Pascal.

In an… pic.twitter.com/8lVelHqUWp

কনসার্টে বেলা হাদিদ বলেন, আপনি যদি কখনো ফিলিস্তিন যান, তারা আপনাকে সাধ্য মতো আপ্যায়ন করবে। ডেজার্ট ছাড়া আপনাকে উঠতেই দেবে না। সবচেয়ে বড় কথা সেখানকার ভালোবাসা ও সহমর্মিতা।

ফিলিস্তিনি-আমেরিকান এই মডেল ও অ্যাকটিভিস্ট আরও বলেন, ‘ফিলিস্তিন পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা। আমার বাবা আমাকে কাউকে ঘৃণা করতে শেখাননি, তিনি শিখিয়েছেন ভালোবাসার কথা।’

এই মানবিক বার্তাই ছিল পুরো আয়োজনের মূল সুর।

অনুষ্ঠানে পেদ্রো পাসকালকে সঙ্গে নিয়ে মুস্তাফা মঞ্চে ওঠেন। কনসার্টে অংশ নেন শন মেন্ডেস, ওমর অ্যাপোলো, রাফায়েল সাদিক, ক্লাইরো, লুসি ডাকাস এবং চমক হিসেবে হাজির হন চ্যাপেল রোন।

চার ঘণ্টার বেশি সময়জুড়ে চলা এই কনসার্টে পপ, ফোক, আরঅ্যান্ডবি, রক সব ধরনের সংগীত শোনা যায়।

Latest stories