28 C
Dhaka
Friday, April 10, 2026
Homeবাংলাদেশগাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

Date:

Related stories

যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সই সোমবার: বাণিজ্য উপদেষ্টা

আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ’ বাণিজ্য চুক্তি সই...

দেশ-বিদেশের ২৪৬ সিনেমা নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৭০টির বেশি দেশের ২৪৬টি সিনেমা নিয়ে আগামী ১০ জানুয়ারি...

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে...

‘সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার...

কীভাবে ভারতের দুর্বলতা কাজে লাগাবে বাংলাদেশ, জানালেন শমিত

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও জয়ের দেখা...

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর এবং মহানগরের কাশিমপুর ও বাসন থানা এলাকায় এসব ঘটনা ঘটে। তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১১টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দ্বিতীয় ঘটনাটি ঘটে আজ ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা এলাকায়। এখানকার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. মামুন বলেন, ‘আমাদের স্টেশনের সামনেই বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসের বেশ কিছু আসন পুড়ে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

সবশেষ ঘটনাটি ঘটে ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায়। সেখানে পার্সোনাল ফিলিং স্টেশনের পাশে দাঁড় করিয়ে রাখা বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।

Latest stories