10.8 C
London
Sunday, March 1, 2026
Homeবাংলাদেশগাজীপুরে নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

নিখোঁজের ৪ দিন পর গাজীপুরের শ্রীপুরে ৪ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, শিশুটির নাম আনাস খান (৪)। আজ সোমবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘গত শুক্রবার সকাল ৮টার দিকে নিজের সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল আনাস। এরপর আর ফেরেনি।’

আনাস শ্রীপুর উপজেলার রাজবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের ছেলে। স্থানীয় একটি কিন্ডারগার্টেনে নার্সারি শ্রেণিতে পড়াশোনা করতো সে।

পরিবারের দ্বিতীয় সন্তান আনাসের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

আনাসের ফুফা মনির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আনাসের সঙ্গে শেষবার দেখা গেছে আরেকটি শিশুকে খেলা করতে। পাশের বাড়ির ওই শিশুটি বাড়ি ফিরলেও আনাস আর ফেরেনি।’

আনাস নিখোঁজের ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। জানানো হয়েছিল ডিবি পুলিশকেও।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক দ্য ডেইলি স্টার বলেন, ‘নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছিল। মরদেহ উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

Latest stories