27.2 C
Dhaka
Monday, May 4, 2026
Homeবাংলাদেশঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

Date:

Related stories

মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান...

কাজে যোগ দিলেন নতুন গভর্নর

আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিতে আজ সকাল ১০টা ৪০ মিনিটে...

‘সত্য ও মানুষের পক্ষে নির্ভীক ডেইলি স্টার’

দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে চিত্রনায়ক শাকিব...

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং...

রংপুর অঞ্চলে ১১ মাসে ৪১০ দুর্ঘটনায় সড়কে ঝরেছে ২১৩ প্রাণ

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত—১১ মাসে রংপুর অঞ্চলে...

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে আবদুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন—ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকার বাসিন্দা মো. ওসমান (২৭) ও মো. আফাজ উদ্দিন (৩১)।

এজাহার অনুসারে, একই এলাকার ইলেকট্রিশিয়ান মাসুদকে তার পরিবারের সদস্যরা বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নূর আহমদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই মাসুদের ভাই আবদুল্লাহ আল রাশেদ ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওসমান ও আফাজ ওই মামলার আসামি। এছাড়া, মামলায় অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

ওসমান বুধবার রাতে মাসুদকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। পাশের একটি বাড়ির ছাদে কয়েকজন মিলে তাকে লোহার রড, বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করেন। পরে তারাই মাসুদকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান, উল্লেখ করা হয়েছে এজাহারে।

‘বাকি আসামিদের ধরতে অভিযান চলছে,’ বলেন নূর আহমদ।

Latest stories